চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জয়ল্যান্ড’র উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২২
বিনোদন
A A

কদিন আগেই জানা যায়, নিজ দেশেই নিষিদ্ধ হয়েছে পাকিস্তানের সিনেমা ‘জয়ল্যান্ড’। অবশেষে ছবিটির উপর থেকে ব্যান তুলে নিল পাকিস্তান।

সাইম সাদিক রচিত ও পরিচালিত এই ছবিটি নিয়ে কয়েকদিন ধরেই বিতর্ক চলছিল। পাকিস্তান থেকে সেই ছবি সেরা আন্তর্জাতিক ভাষার চলচ্চিত্র বিভাগে ২০২৩ সালের অস্কারের জন্য মনোনীত হলেও দেশে সেটিকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান।

দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে ঘোষণা করা হয় ‘আপত্তিজনক’ বিষয় দেখানোর কারণেই এই সিদ্ধান্ত। তবে নিষিদ্ধ ঘোষণা করার পর দিন কয়েক যেতে না যেতেই ব্যান তুলে নিল পাকিস্তান।

বুধবার (১৬ নভেম্বর) সাংবাদিক রাফায় মাহমুদ টুইট করেন, ‘সেন্সর বোর্ডের ফুল বোর্ড রিভিউর পর পাকিস্তানের সব জায়গাতেই ‘জয়ল্যান্ড’ মুক্তির অনুমতি মিলেছে। শুধু হবে কিছু ছোট কাঁটছাঁট। আগের পরিকল্পনা মতো ১৮ নভেম্বর মুক্তিরই চেষ্টা চালাচ্ছে ডিস্ট্রবিউটররা। সিনেমার গোটা টিমকে শুভেচ্ছা, তাদেরকেও যারা এই সিনেমার জন্য আওয়াজ তুলেছিলেন।’

তিনি আরও জানান, ‘এই ছবিকে নাকি কখনও অফিসিয়ালি ব্যানই করা হয়নি। আপাতত ডিস্ট্রিবিউটররা এনওসি সার্টিফিকেটের অপেক্ষায় রয়েছেন।’

ছবিটিতে অভিনয় করেছেন আলি জুনেজো, রাস্তি ফারুক, আলিনা খান, সারওয়াত গিলানি, সোহেল সামির, সালমান পীরজাদা ও সানিয়া সাইদ। এছাড়াও ‘জয়ল্যান্ড’-এর কার্যনির্বাহী প্রযোজনায় রয়েছেন নোবেলজয়ী শিক্ষাবিদ মালালা ইউসুফজাই। তার প্রযোজনা সংস্থা ‘এক্সট্রাকারিকুলার’-এর তত্ত্বাবধানেই তৈরি হয়েছে এই সিনেমা।

Reneta

‘জয়ল্যান্ড’ সিনেমাটি পাকিস্তানের লিঙ্গ বৈষম্য দূর করার গল্পে নির্মিত। পুরুষতান্ত্রিক সমাজে যৌনতার প্রথাবদ্ধ ধারণার বিপরীতে দাঁড়িয়ে নির্মিত হয়েছে ‘জয়ল্যান্ড’ সিনেমা। যেখানে পিতৃতান্ত্রিক পরিবারের সদস্যরা পুত্রসন্তান জন্মের প্রত্যাশা করে। অথচ পরিবারের ছোট ছেলেটি বড় হয়ে এক তৃতীয় লিঙ্গের প্রেমে পড়ে। যোগ দেয় নাচের থিয়েটারে। গল্প এগিয়ে যেতে থাকে, ভাঙতে থাকে যৌনতার সামাজিক ও প্রথাগত ধারণা।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়অস্কারজয়ল্যান্ডমালালা ইউসুফজাইলিড বিনোদনসাইম সাদিকসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বিশ্বের ১০০ প্রভাবশালী সমাজসেবকের তালিকায় স্থান পাওয়ার স্বীকৃতি ব্র্যাকের প্রতিটি কর্মীর’

মে ১৫, ২০২৬

দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

মে ১৫, ২০২৬

রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মে ১৫, ২০২৬

স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে কফিনবন্দি হয়ে গ্রামের বাড়ি ফিরছেন কামাল

মে ১৫, ২০২৬

সিলেটে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT