ক্রিকেট

পাকিস্তানের লাল বলের কোচ গিলেস্পি, সাদা বলের কারস্টেন

পাকিস্তানের লাল বলের কোচ গিলেস্পি, সাদা বলের কারস্টেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের লাল বলের কোচ গিলেস্পি ক্রিকেট মাঠে প্রশিক্ষণের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাদা ও লাল বলের সংস্করণের জন্য আলাদা কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি লাহোরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। সঙ্গে নিউজিল্যান্ড সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পাওয়া পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদের দায়িত্বে পরিবর্তন এসেছে।

নিয়োগ পাওয়া দুই কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি এবং সাউথ আফ্রিকার সাবেক ব্যাটার গ্যারি কারস্টেন। গিলেস্পি পাকিস্তানের টেস্ট ক্রিকেট তথা লাল বলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

সাদা বলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো সাবেক কোচ কারস্টেন। তিনি ওয়ানডে এবং টি-টুয়েন্টির দায়িত্ব পালন করবেন। সব সংস্করণে গিলেস্পি ও কারস্টেনের সহকারী হিসেবে দায়িত্ব সামলাবেন আজহার মেহমুদ। এ তালিকায় শেন ওয়াটসনের নাম থাকলেও তিনি নিয়োগ পাননি।

দেশীয় প্রতিভা থাকা সত্ত্বেও বিদেশি কোচ নিয়োগের প্রশ্নে নাকভি বলেছেন, ‘এক্ষেত্রে আমরা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছি। আমাদের দেশেও প্রচুর প্রতিভা রয়েছে। কিন্তু আমরা চিকিৎসা বিজ্ঞানে এতটা এগিয়ে নই, যে কারণে ফিটনেসজনিত কিছু সমস্যা রয়েছে। আমরা সেরাটি চেয়েছিলাম, দেশের বাইরের সেরা বিকল্পগুলো বন্ধ করলে আমরা ভালো ফলাফল নাও পেতে পারি।’

বিষয়:অস্ট্রেলিয়া আজহার কারস্টেন গিলেস্পি নাকভি পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…