চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবরকে সমর্থনে আফ্রিদির ভুয়া বিবৃতি প্রকাশ পিসিবির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ০১, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
আফ্রিদি ব্যাটিং প্র্যাকটিস করছেন, পিসিবির বিবৃতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপের পর বাবর আজমকে সরিয়ে টি-টুয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক বানানো হয়েছিল। তবে টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবারো বাবরকেই দলের নেতৃত্ব দেয়া হয়েছে। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাবরের সমর্থনে সদ্য অধিনায়কত্ব হারানো শাহিন আফ্রিদির একটি বিবৃতি প্রকাশ করে। আর তাতেই দেখা দিয়েছে সংকট। কারণ পাকিস্তানি পেসার নাকি বাবরকে নিয়ে কোনো বিবৃতিই দেননি। ভুয়া বিবৃতি দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে পিসিবি। 

আফ্রিদির নাম ব্যবহারে প্রকাশিত বিবৃতিতে লেখা ছিল, ‘আমি সবসময় অধিনায়কত্বের স্মৃতি এবং সুযোগকে লালন করব। দলের একজন খেলোয়াড় হিসেবে, আমাদের অধিনায়ক বাবর আজমকে সমর্থন করা আমার কর্তব্য। আমি তার অধিনায়কত্বে খেলেছি এবং তার প্রতি শ্রদ্ধাই রয়েছে। আমি মাঠে এবং মাঠের বাইরে তাকে সাহায্যের চেষ্টা করব। আমরা সবাই এক। আমাদের লক্ষ্য একটাই, পাকিস্তানকে বিশ্বের সেরা দল হতে সাহায্য করা।’

পরিস্থিতি জটিল হওয়ায় পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি সোমবার শাহিন আফ্রিদির সঙ্গে বৈঠকে বসছেন। যদিও ভুয়া বিবৃতি প্রকাশে বোর্ডের দীর্ঘস্থায়ী ক্ষোভ প্রশমিত করার প্রচেষ্টা বাবর এবং শাহীনের মধ্যে উষ্ণতার পরিবর্তে উল্টো তিক্ততায় রূপ নিচ্ছে বলে প্রতীয়মান হয়।

Banglabid

বাঁহাতি পেসারের অধীনে পাকিস্তান খেলেছে একটি মাত্র সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। পিএসএলে আগের দুই মৌসুমে লাহোর কালান্দার্সকে শিরোপা জেতানো আফ্রিদির দল এবার তেমন কিছুই করতে পারেনি। আসরে কেবল এক ম্যাচে জয় পেয়েছে। এমন বাস্তবতায় পিসিবি চেয়ারম্যান আগেই নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।

তবে যেভাবে শাহিন আফ্রিদির কাছ থেকে বাবরকে অধিনায়কত্ব ফিরিয়ে দেয়া হয়েছে, তাতে নিশ্চিতভাবে পাকিস্তান ক্রিকেটের দুই বড় তারকার মধ্যে সম্পর্কের টানাপোড়েনের সম্ভাবনা রয়েছে। এই জুটির মাঝে বছরের পর বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এবার তা পড়েছে হুমকির মুখে। শাহিন গত বছর গত বছর বাবরের নেতৃত্বের প্রতি জনসমর্থনের প্রস্তাব দিলেও এবার বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।

পাকিস্তানি তারকা পেসারের অসন্তোষের প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পিসিবি। চলতি নিকৃষ্ট পরিস্থিতি থেকে বেরোতে অন্তত টেকসই উপায় খোঁজা জরুরি। নকভি এবং পিসিবি তাকে শান্ত করার চেষ্টা করবে, এতে সন্দেহের অবকাশ নেই। যদিও পুরো ঘটনাটি যেকোনোভাবে ক্ষোভ ছড়াবে বলে শঙ্কা জেগেছে। পিসিবি কতটা সফলভাবে পরিস্থিতি সামলায়, তা দেখারে বিষয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নকভিপাকিস্তানপিসিবিবাবরলিড স্পোর্টসশাহিন আফ্রিদি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুবাইয়ের বাংলাদেশি খাবারের রেস্টুরেন্টে রকমারি ইফতার আয়োজন

পরবর্তী

জাকিরের ফিফটির পর দ্রুত ৩ উইকেট হারাল বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, উইকেটের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকিরের ফিফটির পর দ্রুত ৩ উইকেট হারাল বাংলাদেশ

বাংলাদেশ সরকারের লোগো, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ এপ্রিলের ছুটি নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা

সর্বশেষ

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের স্ত্রী ন্যান্সি কিসিঞ্জার আর নেই

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ অনেক ভালো খেলেছে, আমরা ধারে কাছেও ছিলাম না’

আগস্ট ২১, ২০২৬

বাংলাদেশের সাথে সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত ভারত নিরাপদ নয়: অমিত শাহ

আগস্ট ২১, ২০২৬

ইউএনও সাইফুল ইসলামের অভিযানে রূপগঞ্জে আতঙ্কে মাদক কারবারিরা

আগস্ট ২১, ২০২৬

সালমান-নয়নতারার সেই ছবির নাম ‘মনস্টার’!

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT