চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিসাব-নিকাশ শেষে ভালো অবস্থানে পাকিস্তান, বলছেন আর্থার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে, প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা হেরে সেমিফাইনাল খেলতে না পারার শঙ্কায় এক রকম বিধ্বস্তই ছিল পাকিস্তান। তাদের স্বস্তি দিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দলের দেয়া দুটি মূলব্যান পয়েন্ট ও নিউজিল্যান্ডের হার হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। সবদিক বিবেচনায় পাকিস্তান ভালো অবস্থানে রয়েছে বলেই মনে করেন দলটির টিম ডিরেক্টর মিকি আর্থার।

শুক্রবার চেন্নাইতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতের মাটিতে পাকিস্তানের নিরাপত্তা, বাংলাদেশের বিপক্ষে জয়ের পর ড্রেসিংরুমের পরিবেশ, সাউথ আফ্রিকার কাছে নিউজিল্যান্ডের হারে বাবরদের লাভসহ দলের সার্বিক অবস্থা তুলে ধরেন আর্থার। নিরাপত্তা ব্যবস্থাকে কোভিডের সময়ে ফিরে যাওয়ার সাথে তিনি তুলনা করেছেন। তার মতে, দলের এমন নিরাপত্তা পরিবেশকে ‘প্রভাবিত’করছে।

বাংলাদেশের বিপক্ষে জয় ও প্রোটিয়াদের কাছে কিউইদের হার ‘পাকিস্তানের ফেরা সহজ’করেছে উল্লেখ করে আর্থার বলেন, ‘বাংলাদেশ ম্যাচের আগে আমাদের হাতে নিয়ন্ত্রণ করার মতো কিছুই ছিল না। সেখানে অবশ্যই আমরা একটি ভালো ফলাফল পেয়েছিলাম। এরপর সাউথ আফ্রিকার জয় আমাদের কিছুটা সাহায্য করেছে। সুতরাং, আমরা বেশ ভালো অবস্থানে আছি বলতে পারি।’

Banglabid

নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবারের ম্যাচে জয় পেলে পাকিস্তান শুধুমাত্র রানরেটে পিছিয়ে থাকবে। গ্রুপপর্বের শেষ ম্যাচে বাবররা ইংল্যান্ডের বিপক্ষে যদি জেতে এবং নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায়, সেক্ষেত্রে সেমিফাইনালে যাওয়ার একমাত্র উপায় রানরেটে এগিয়ে থাকা। কিউইদের সেক্ষেত্রে রানরেটের হিসাবে বাবরদের টপকাকে হবে।

রানরেটের বিষয়টি মাথায় রাখছেন কিনা- এমন প্রশ্নের জবাবে আর্থারের উত্তর, ‘হ্যা, অবশ্যই। কলকাতায় বাংলাদেশের বিপক্ষে ২৫, ২৬ বা ২৭ ওভারে জিতলে রানরেট কেমন হবে, সেই চিত্র আমি নজরে রাখছিলাম। ল্যাথামদের বিপক্ষেও রানরেট বিশেষভাবে নজর রাখছি।’

প্রতিপক্ষকে সম্মানের কথা জানিয়ে পাকিস্তানের টিম ডিরেক্টর বলেন, ‘নিউজিল্যান্ড অনেক অনেক ভালো দল। আমার মনে হয় তারা বেশ ভালোভাবে শিখছে। বেশ অভিজ্ঞও বটে এবং আমাদের সেদিকে সম্মান করতে হবে। একবার আমাদের অবস্থানে আসতে পারলে তখন আমরা রানরেট নিয়ে কথা বলবো।’

Reneta

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার নিজেদের অষ্টম ম্যাচে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্থারওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডপাকিস্তানবাবরবেঙ্গালোরভারতলিড স্পোর্টসল্যাথাম
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে সেই প্রেসার কুকার বোমা নিরাপদে নিষ্ক্রিয়

আগস্ট ১২, ২০২৬

সহ-আয়োজক হয়েও যে কারণে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না নামিবিয়া

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে খননকাজ করবে কানাডীয় প্রতিষ্ঠান

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের কেশম দ্বীপের ম্যানগ্রোভ বনে ছড়াচ্ছে তেল

আগস্ট ১২, ২০২৬
কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান  ও প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর

কাগতিয়া কামিল মাদরাসায় বক্তাদের দ্বীনি শিক্ষার আলোকবর্তিকা

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT