চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফখরকে প্রশংসায় ভাসালেন আফ্রিদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ০৫, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বাঁচামরার ম্যাচে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ২১ রানে হারিয়েছে পাকিস্তান। সেমিফাইনাল খেলার স্বপ্নটাও বাঁচিয়ে রেখেছে বাবর আজমের দল। ৪০২ রানের লক্ষ্যে ব্যাটে নেমে নায়কের ভূমিকাতে ছিলেন ফখর জামান। তার দানবীয় সেঞ্চুরিতে অসম্ভবকে সম্ভব করেছে পাকিস্তান। ফখরের দারুণ ইনিংসে গর্বিত সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

এক্স হ্যান্ডলে আফ্রিদি লিখেছেন, ‘ফখর তোমাকে নিয়ে জাতি গর্বিত। সবসময় তোমার নিজের শক্তির উপর বিশ্বাস রাখো এবং সে অনুযায়ী খেলতে থাকো। কখনও রান পাবে, কখনও পাবে না। এতে হতাশ হওয়া যাবে না।’

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাঁচামরার ম্যাচে হিমালয়সম রানতাড়ায় নেমে দলীয় ৬ রানে ওপেনার আব্দুল্লাহ শফিককে হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। সেখান থেকে হাল ধরেন অধিনায়ক বাবর আজম ও ফখর জামান।

বিধ্বংসী ব্যাটিংয়ে ৬৩ বলে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন ফখর জামান। তিনঅঙ্কে পৌঁছাতে ৭টি চার ও ৯টি ছক্কা হাঁকিয়েছেন। দ্বিতীয় দফায় বৃষ্টি নামার আগে দ্বিতীয় উইকেটে ১৪১ বলে ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ফখর ও বাবর।

এরপর দ্বিতীয় দফায় বৃষ্টি শুরু হলে বৃষ্টি আইনে ২১ রানে এগিয়ে থেকে আসরের চতুর্থ জয় পায় পাকিস্তান। তাতে টিকে থাকে সেমিফাইনাল খেলার আশা।

পাকিস্তান দলে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠা ফখরকে নিয়ে ৪৬ বর্ষী আফ্রিদি লিখেছেন, ‘পাকিস্তানের জন্য স্থায়ী ম্যাচ উইনার হয়ে ওঠো। দেখবে আমরা অপরাজেয় থাকব। বিজয়ী ক্রিকেটারদের অভিনন্দন। বিশ্বকাপের আশা এখনও শেষ হয়ে যায়নি।’

Reneta

আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে পাকিস্তান। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গে সেমির দৌড়ে টিকে আছে আফগানিস্তানও।

সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ভারত ও ১২ পয়েন্ট নিয়ে সাউথ আফ্রিকা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। সমান ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রেলিয়া। একটি করে জয়ে দশ দলের পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে ইংল্যান্ড ও নয়ে আছে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিদিওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডপাকিস্তানফখরভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবাসন শিল্পে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন (সংগৃহীত)।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতের রায় ইতিবাচক: আখতার হোসেন

জুলাই ৯, ২০২৬

নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT