চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কত আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেল আইসিসি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে ভারতে যায়নি বাংলাদেশ, বিকল্প নিয়েছে আইসিসি। প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল পাকিস্তান। সেটা থেকে সরেও এসেছে দেশটি। হাফ ছেড়ে বেঁচেছে আইসিসি। ম্যাচটি না গড়ালে বড় আর্থিক ক্ষতির মুখে পড়ত তারা। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ম্যচ হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে, বড় ধরনের আর্থিক লোকসানও হচ্ছে না।

১৫ ফেব্রুয়ারি কলম্বোতে যথানিয়মে গড়াবে টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান গ্রুপপর্বের ম্যাচ। তাতে আইসিসির কোষাগারকে আসছে ১৭৪ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ১২০ কোটি টাকার কাছাকাছি, খবর ভারতীয় গণমাধ্যমে।

প্রতিবেদনে বলা হচ্ছে, এ অর্থের সঙ্গে ব্রডকাস্টার, গেট মানি এবং অন্যান্য পৃষ্ঠপোষকতা স্বার্থও জড়িয়ে রয়েছে। মুম্বাই থেকে কলম্বো যাতায়াতের বিমানভাড়াই যেমন অনেকটা বেড়ে গেছে। দুদেশের মধ্যে রাউন্ড ট্রিপ যেখানে ১০,০০০ ভারতীয় রুপি ছিল, এখন ৬০,০০০ ভারতীয় রুপি হয়ে গেছে।

সপ্তাহখানেক ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভির মধ্যে কয়েকবার বৈঠক হয়েছে। সোমবার পিসিবির সাথে বৈঠকে বসেন আইসিসির প্রতিনিধিরা, ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামও। আইসিসির সামনে বাংলাদেশের পক্ষে কিছু শর্ত উপস্থাপন করেছিল পাকিস্তান, শর্ত ছিল সেসব মেনে নিলে ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।

সোমবার রাতে আইসিসি বিবৃতিতে জানিয়েছে বিশ্বকাপে না খেলায় বাংলাদেশের কোন জরিমানা হবে না, সাথে আইসিসির একটি বৈশ্বিক ইভেন্ট আয়োজনের সুযোগ পাবে বাংলাদেশ। এরপর রাতেই ভারত ম্যাচ বয়কট থেকে সরে দাঁড়ায় পাকিস্তান।

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৫ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিপাকিস্তানপিসিবিবিসিসিআইভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ছবি: সংগৃহীত।

সিপিআই ২০২৫: দুর্নীতির তালিকায় বাংলাদেশ আরও পিছিয়ে, অবস্থান ১৩তম

ফেব্রুয়ারি ১০, ২০২৬

হতাশা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে জয় তুলল নেদারল্যান্ডস

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পুকুরে মিললো বিপুল পরিমাণ অস্ত্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬

মধ্যরাতে ভোটকেন্দ্রের বুথে আগুন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT