চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ছাড়া সবার পতাকা উড়ছে পাকিস্তানের মাঠে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেট স্টেডিয়ামে দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদিন পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে ‘হাইব্রিড’ মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির। অংশ নেয়া দলগুলো বেশিরভাগই পৌঁছে গেছে পাকিস্তানে। যার মধ্যে নেই ভারত। দেশটিকে ঘিরে নতুন করে বিতর্কে জড়িয়েছে পাকিস্তান। আয়োজকদের স্টেডিয়ামে অংশ নিতে চলা প্রত্যেক দলের পতাকা উড়তে দেখা গেলেও নেই ভারতের পতাকা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আসরের ৮ দলের মধ্যে ৭ দেশের পতাকা ওড়ানো হয়েছে। নেই শুধু ভারতের পতাকা। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্টেডিয়ামের আশপাশের সমর্থকদের কেউ কেউ বলছেন, ভারত ক্রিকেট দল চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছে না বলেই পিসিবি ভারতের পতাকা রাখেনি। এ প্রসঙ্গে পিসিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্যও মেলেনি দেশটির গণমাধ্যমে।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর অনেক আগে থেকেই চলছে ভারত-পাকিস্তান টানাটানি। দুদেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে আইসিসি ইভেন্টটিতে। শুরুতে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে খেলতে যেতে চায়নি টিম ইন্ডিয়া। পরে নানা নাটকীয়তা শেষে ‘হাইব্রিড’ মডেলে সমস্যার সমাধান হয়। প্রতিযোগিতায় অংশ নেয়া ৭ দল পাকিস্তানের মাটিতে খেললেও এই মডেলে ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে।

No Indian flag in Karachi: As only the Indian team faced security issues in Pakistan and refused to play Champions Trophy matches in Pakistan, the PCB removed the Indian flag from the Karachi stadium while keeping the flags of the other guest playing nations. pic.twitter.com/rjM9LcWQXs

— Arsalan (@Arslan1245) February 16, 2025

জার্সি নিয়েও শুরু হয়েছে জটিলতা। খবর ছড়ায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যে জার্সি পরে নামবে, সেখানে লেখা যাবে না ‘পাকিস্তান’ শব্দটি। আয়োজক দেশ হলেও রোহিতদের জার্সিতে তাদের নাম চায় না বিসিসিআই। শেষপর্যন্ত টিম ইন্ডিয়ার জার্সিতে ‘পাকিস্তান’ লেখা থাকবে বলেও খবর আসে।

Reneta

যদিও আইসিসির নিয়ম অনুযায়ী আয়োজক দেশের নাম জার্সিতে লেখার বিধান রয়েছে। এরআগে একই কারণে ২০২৩ এশিয়া কাপও ‘হাইব্রিড’ মডেলে পাকিস্তান-শ্রীলঙ্কায় হয়েছিল। সেবারও মূল আয়োজক ছিল পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫পতাকা বিতর্কপাকিস্তানভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT