চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোহলির জার্সি নেয়া ঠিক হয়নি বাবরের’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

দল হিসেবে ভারত-পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী হলেও ব্যক্তি হিসেবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও বিরাট কোহলি একে অপরের ভক্ত। বিশ্বকাপে ভারতের সঙ্গে হতাশার হারের পরও বাবরকে দেখা যায় কোহলির জার্সি নিতে। বিষয়টি ভালোভাবে নেননি পাকিস্তান কিংবদন্তি সাবেক পেসার ওয়াসিম আকরাম।

শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটে নেমে ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ১১৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত। এমন হতাশার হারের পর মাঠের মধ্যে কোহলির জার্সি না নিয়ে বাবর সেটি ড্রেসিংরুমে নিতে পারতেন বলেই মনে করছেন ৫৭ বর্ষী আকরাম।

‘কোহলির সঙ্গে মাঠে বাবরের সাক্ষাৎ করা উচিত হয়নি। এভাবে মাঠের মধ্যে সামনাসামনি দেখা করার পরিস্থিতি তখন ছিল না। আজ সেই দিনটি ছিল না। যদি শার্ট নিতেই হয় তাহলে সেটি ড্রেসিংরুমেও নিতে পারতেন।’

Virat Kohli was engrossed in a conversation with Babar Azam. Kohli willingly fulfilled Babar’s request and promptly presented him with his signed jersey.

Video Credit: @ICC #BabarAzam𓃵 #ViratKohli𓃵 #indvspak2023 #CWC23#Ahmedabad #WorldCup2023 pic.twitter.com/nzmZxuzUPk

— Vikrant Gupta 🏏 (@VikrantGupta75) October 14, 2023

বিশ্বকাপে ভারতের বিপক্ষে আরেকবার বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। শুরুতে লড়াই জমিয়ে রাখলেও একসময় খেই হারিয়ে ফেলে বাবরের দল। সহজ জয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখে ভারত। প্রতিপক্ষের লক্ষাধিক দর্শকের সামনে এমন হারে খানিকটা অস্বস্তিতেই পড়েছেন পাকিস্তানি সাবেকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকরামওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকোহলিপাকিস্তানবাবরভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬

‘এত বড় অপরাধেরও রাজীবের বিচার হয়নি’: শিহাব শাহীনের ক্ষোভ

জুন ১৯, ২০২৬

এত রান করে জিততে পারবে বাংলাদেশ?

জুন ১৯, ২০২৬

অর্ধেকের বেশি ব্যাংক কোনমতে টিকে আছে ,কঠোর না হলে সামনে অশনিসংকেত

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT