চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

খবর ভারতীয় গণমাধ্যমে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ অপরাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ বয়কটে বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নিয়েছিল পাকিস্তান। বাংলাদেশের বয়কটে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান সরকার। বয়কটের সেই অবস্থান থেকে সরে আসতে যাচ্ছে পাকিস্তান, এমন খবর জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে আসতে চলেছে পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর পদেও আছেন। আশা করা হচ্ছে তিনি আবারও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে পরামর্শ করবেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বয়কটের নেতিবাচকতা নিয়ে পিসিবিকে সতর্কবার্তা দিয়েছিল। তারপরও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তার সিদ্ধান্তে অটল ছিলেন। তবে জানা গেছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কিছু কর্মকর্তারা ম্যাচটি খেলার ধারণার জন্য বেশ উন্মুক্ত। রোবার গাদ্দাফি স্টেডিয়ামে নাকভির সাথে বৈঠকের সময় আইসিসি কর্মকর্তারা পিসিবিকে বয়কটের গুরুতর পরিণতি সম্পর্কেও সতর্ক করেছিল।

রোববার সকালের খবরে বলা হয়েছিল যে, আইসিসি তাদের আর্থিক এবং অন্যান্য ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানোর পর পাকিস্তান তাদের অবস্থানে নরম হয়েছে। পিসিবি তার সরকারের উপর দায়িত্ব চাপানোর চেষ্টার পর, আইসিসি পাকিস্তানের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছিল। তারপর সুর নরম করেছে পাকিস্তান ওই খবরে বলা হয়েছে।

সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) আর্থিক ক্ষতির কথা মনে করিয়ে পিসিবিকে বয়কট না করার জন্য চিঠিছিল বলে জানা গেছে। ওই চিঠিতে শ্রীলঙ্কা পাকিস্তানকে মনে করিয়ে দিয়েছে যে, ২০০৯ সালে লাহোর হামলার পর পাকিস্তান সফরকারী প্রথম দেশগুলোর মধ্যে একটি ছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপনাকভিপাকিস্তানবিসিবিভারতলিড স্পোর্টসশাহবাজশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নারীর ক্ষমতায়ণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT