চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেলিকপ্টার দুর্ঘটনায় পাকিস্তানের ৬ সেনা কর্মকর্তার মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানের সেনা কর্মকর্তাদের শোক প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বেলুচিস্তানের লাসাবেলা এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর কোয়েট্টা কর্পসের লেফটেনেন্ট জেনারেল সরফরাজ আলিসহ ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই হেলিকপ্টারের যাত্রী ছিলেন। ঘটনার সঙ্গে বেলুচিস্তানের বিদ্রোহীদের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে।

হিন্দুন্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

লেফটেনেন্ট জেনারেল সরফরাজ আলি ছাড়াও নিহতদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার হানিফ, মেজর সইফ, মেজর তালহা, নায়েক মুদাসসের। জানা গিয়েছে, সোমবার বেলুচিস্তানের লাসাবেলা থেকে রওনা হওয়ার পরই কন্ট্রোল রুমের সঙ্গে সংযোগ হারায় এই হেলিকপ্টার। বেলুচিস্তানের দক্ষিণ পশ্চিম এলাকায় ওই ভেঙে পড়া হেলিকপ্টারের খোঁজে জোরদার তল্লাশি পর্ব শুরু হয়েছে।

Banglabid

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের ওই পার্বত্য অঞ্চল বেশ দুর্গম। কাজেই ওই এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে বের করতে বেশ বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। এমনকি ওই হেলিকপ্টারে কেউ আহত অবস্থায় বেঁচে রয়েছেন কি নাও জানে না প্রশাসন।

বলা হচ্ছে, এইভাবে সেনা হেলিকপ্টার নিখোঁজ হওয়ার ঘটনা পাকিস্তানের নিরাপত্তার জন্য বেশ ভয়ঙ্কর। সূত্রের দাবি, বেলুচিস্তান লিবারেশন আর্মিকে ঘটনার জন্য সন্দেহ করা হলেও এখন পর্যন্ত এই ঘটনায় তাদের কোনও বক্তব্য জানায়নি।

ঘটনার পর থেকে প্রাক্তন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান সহ অনেকেই নিজের শোকবার্তা জানিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানহেলিকপ্টার দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হৃতিকের চেহারা পছন্দ নয় সামান্থার!

পরবর্তী

কক্সবাজারে হোটেলে এক যুবকের ‘রহস্যজনক’ মৃত্যু

পরবর্তী
সাগর তীরে যুবক ও যুবতীর সুন্দর ছবি, সমুদ্রের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে হোটেলে এক যুবকের 'রহস্যজনক' মৃত্যু

প্রিয়াঙ্কা শিশুদের সঙ্গে কথা বলছেন, হাসি ও আনন্দের পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের বাস্তুহারাদের দেখে প্রিয়াঙ্কার চোখে জল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে প্রথম বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT