চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান ‘এ’র সঙ্গে ড্র করল বিজয়ের দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪১ অপরাহ্ন ১৬, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ইসলামাবাদে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ব্যাট হাতে নড়বড়ে ছিল বাংলাদেশ ‘এ’। বৃষ্টি ও আলোকস্বল্পতা সুবিধা দিয়েছিল এনামুল হক বিজয়দের। শেষঅবধি চার দিনের প্রথম ম্যাচটি ড্র করেছে সফরকারী টাইগার দলটি।

ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ ৪৩.৩ ওভারে গুটিয়ে যায়। ওমর আমিনের ১৭৭ রানে ভর করে ৪ উইকেটে ৩৬৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান ‘এ’। বৃষ্টিতে তৃতীয় দিন বল মাঠে গড়ায়নি। চতুর্থ ও শেষদিনে আলোকস্বল্পতার কারণে খেলা একটু আগেভাগে বন্ধ হয়ে যায়। তার আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ।

চতুর্থ দিনে ২৪৫ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৪ রানে ওপেনার এনামুল হক বিজয়ের উইকেট হারায় বাংলাদেশ। চা-বিরতির আগে ১ উইকেটে ৪২ রান তোলে লাল-সবুজের দল।

বিরতির পর দ্রুত আরও তিন ব্যাটার হারায় বাংলাদেশ। ফিরে যান মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু ও জাকির হাসান। ৬৯ রানে ৪ উইকেট হারানোর পর হাল ধরেন নাঈম হাসান। ৬৯ বলে ৫৫ রান করে দলীয় ১৫৩ রানে আউট হন। ওপেনার জাকির ৪৫ বলে ৩৩ রান করেন।

পাকিস্তানের মীর হামজা ও মোহাম্মদ আলি দুটি করে উইকেট নেন।

ট্যাগ: নাঈমপাকিস্তান ‘এ’ দলবাংলাদেশ ‘এ’ দলবিজয়মুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT