চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ একাই টপকালেন উমর আমিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ন ১৪, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ছবি: পিসিবি

ছবি: পিসিবি

পাকিস্তান সফরে চার দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল গুটিয়ে যায় ১২২ রানে। জবাবে স্বাগতিক দলের এক ব্যাটারই ছাড়িয়ে গেলেন এনামুল হক বিজয়ের দলকে। উমর আমিনের ১৭৭ রানের ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩৬৭ রান তুলেছে পাকিস্তান ‘এ’।

আগের দিন বাংলাদেশের ইনিংস দীর্ঘ হয় ৪৪.৩ ওভার পর্যন্ত। ওপেনার মাহমুদুল হাসান জয় খেলেন ৬৫ রানের ইনিংস, বাকি ১০ ব্যাটার মিলে করতে পারেন কেবল ৪৯। টেস্ট দলের দুই তারকা ব্যাটার মুশফিকুর রহিম, মুমিনুল হকও ব্যর্থ হন।

ব্যাটিংয়ে ভরাডুবি পর বোলাররা ব্যর্থ হন উইকেট তুলতে। উমর আমিন ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আউট হন। অধিনায়ক সৌদ শাকিলের ব্যাট থেকে আসে ৭৬।

ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে মঙ্গলবার বৃষ্টি-বিঘ্নিত দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শাহীনস দুই ওভারে বিনা উইকেটে ২ রান করে দিন শেষ করে। দ্বিতীয় দিনে আমিন ২১১ বল খেলে ২৩টি চার ও ৩ ছক্কায় খেলেন ১৭৭ রানের ইনিংস। ৩৪ বছর বয়সী মিডলঅর্ডার ব্যাটার প্রথম শ্রেনির ক্রিকেটে ৩২তম শতক।  এরপর ফিফটি হাঁকিয়ে সৌদ শাকিল প্যাভিলিয়নে ফেরত যান ব্যক্তিগত ৭৬ রানে।

সাদ খান ৩১ ও কামরান গুলাম ২০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৬ উইকেট অক্ষত রেখে ২৪৫ রানে এগিয়ে পাকিস্তান দলটি।

বাংলাদেশ ‘এ’ দলের বোলারদের মধ্যে ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। ১টি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব ও নাইম হাসান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসলামাবাদউমর আমিন ১৭৭চার দিনের ম্যাচপাকিস্তান এবাংলাদেশ এলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT