চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেঙে গেল পাক-আফগান শান্তি আলোচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ পূর্বাহ্ণ ২৯, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
A soldier aiming a sniper rifle from a rocky outcrop in a mountainous area. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত পাকিস্তান–আফগানিস্তানের শান্তি আলোচনা হঠাৎ করেই ভেঙে পড়েছে। যুক্তরাষ্ট্রের ড্রোন অভিযান ও সীমান্ত সন্ত্রাস ইস্যুতে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ দেখা দেওয়ায় আলোচনাটি ব্যর্থ হয়। কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীরা এ ঘটনায় হতবাক হয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, বৈঠকের শুরুতে আশাবাদ থাকলেও এক পর্যায়ে প্রতিনিধিদের বিশৃঙ্খল আচরণ ও উত্তেজনাপূর্ণ বক্তব্যে পরিস্থিতি অবনতির দিকে যায়। আলোচনার মোড় ঘুরে যায় যখন পাকিস্তান প্রথমবারের মতো স্বীকার করে যে যুক্তরাষ্ট্র তাদের ভূখণ্ড ব্যবহার করে ড্রোন অভিযান চালায়। আফগানিস্তানের প্রতিনিধিরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে ড্রোন হামলা বন্ধের নিশ্চয়তা দাবি করেন।

Banglabid

পরে ইসলামাবাদ থেকে পাওয়া এক ফোন কলের পর পাকিস্তানি প্রতিনিধিরা হঠাৎ অবস্থান বদলে জানান, তারা মার্কিন ড্রোন বা আইএস (দায়েশ)-এর কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারে না। এতে আলোচনা সম্পূর্ণ ভেস্তে যায়।

কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীরা পাকিস্তানি দলের আচরণকে কূটনৈতিকভাবে নজিরবিহীন বলে মন্তব্য করেন। বৈঠকের নেতৃত্বে থাকা আইএসআই কর্মকর্তাকে আফগান প্রতিনিধি দল স্মরণ করিয়ে দেয় যে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) তাদের নাগরিক, আফগান সরকারের নয়।

আলোচনার ব্যর্থতায় দুই দেশের সম্পর্ক আরও অবনতি হয়েছে। আফগান পক্ষ সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে পাকিস্তানের কোনো হামলা হলে ‘সমুচিত জবাব’ দেওয়া হবে।

Reneta

বিশ্লেষকরা বলছেন, এ ব্যর্থতা শুধু দুই দেশের নয়, বরং গোটা অঞ্চলের শান্তি প্রচেষ্টার জন্য বড় ধাক্কা। আপাতত ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সংলাপের সম্ভাবনা নেই বললেই চলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানইস্তাম্বুলতুরুস্কপাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২ দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

পরবর্তী

১০ জনের বেনজেমাদের কাছে পারল না রোনালদোর আল-নাসের

পরবর্তী
ফুটবল ম্যাচে রোনালদো ও বেনজেমার দৃশ্য, বাংলাদেশি দর্শকদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ জনের বেনজেমাদের কাছে পারল না রোনালদোর আল-নাসের

নেতানিয়াহুর নির্দেশে গাজায় ইসরায়েলি হামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT