চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ সন্ধ্যায় শাহবাগে বড়পর্দায় চঞ্চল-সৃজিতের ‘পদাতিক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ন ১৬, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে গেল বছর ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পায় বায়োপিক ‘পদাতিক’। সৃজিত মুখার্জীর পরিচালনায় এই ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।

গেল বছর আগেস্ট পশ্চিমবঙ্গ জুড়ে মুক্তি পায় ‘পদাতিক’, একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও ছবিটি মুক্তির কথা ছিলো। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সেটা সম্ভব হয়নি।

তবে ঢাকার দর্শকদের সামনে সেই সুযোগ এনে দিয়েছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে সৃজিত মুখার্জীর এই ছবিটি ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে নির্বাচিত হয়েছে।

উৎসবের ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিনামূল্যে ‘পদাতিক’ দেখতে পারবেন দর্শক। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছেন, ছবি শুরুর আগে রয়েছে পরিচিতি পর্বও। উপস্থিত থাকতে পারেন নির্মাতা সৃজিতসহ সিনেমার কলাকুশলীরা।

‘পদাতিক’-এ মৃণাল সেনের যুবক ও বয়স্ক-দুই চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নির্মাতার কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। মৃণালের এই বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।

চরত্রটি নিয়ে আগে চঞ্চল চৌধুরী বলেন, মৃণাল সেনের জন্ম থেকে মৃত্যু তার কাব্যময় জীবন উঠে এসেছে এ ছবিতে। যে কোনো কাজে আমার সেরাটা দেওয়ার চেষ্টায় কমতি থাকে না। পদাতিকে খুব সচেতনভাবে আমি সেরা চেষ্টাটা করেছি। সৃজিত মুখার্জি গবেষণা ও যত্ন নিয়ে ছবিটি করেছেন। আমার মনে হয় এই কাজটি ইতিহাসের পাতায় থেকে যাওয়ার মতো হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চঞ্চল চৌধুরীপদাতিকমৃণাল সেনলিড বিনোদনসিনেমাসৃজিত
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির ৯০১তম গোলের দিনে জয় মিয়ামির

মার্চ ২৩, ২০২৬

চেলসিতে জাইমা রহমানের সুযোগ পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ২৩, ২০২৬

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে শিরোপা জিতল ম্যানসিটি

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT