বিনোদন

প্রয়াত ইরফানের ‘পান সিং তোমার’ ছবির লেখক, বলিউডে শোক

বাংলাদেশের সংবাদপত্রে শোক প্রকাশ, প্রয়াত ইরফানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত ইরফানের ছবি, যিনি ‘পান সিং তোমার’ ছবির লেখক, শোকের মধ্যে বলিউড ও বাংলাদেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রয়াত হয়েছেন ইরফান খান অভিনীত ‘পান সিং তোমার’ ছবির লেখক সঞ্জয় চৌহান। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মুম্বাইয়েরএকটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই লেখক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর।

জানা গেছে, দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা আর হলো না।

বলিউডের নামী লেখক সঞ্জয় চৌহান। ‘পান সিং তোমার’ ছাড়াও সঞ্জয় চৌহান অনেক ছবিতে কাজ করেছেন। সমালোচকদের কাছে তার কাজ প্রচুর প্রশংসিত হয়েছে। ‘সাহেব বিবি গ্যাংস্টার’, ‘আই অ্যাম কালাম’, ‘ম্যায় গান্ধী কো নাহি মারা’ এবং ‘ধূপ’-এর মতো সিনেমার চিত্রনাট্য লিখেছেন তিনি। ‘আই অ্যাম কালাম’ (২০১১) ছবির ‘সেরা গল্পে’র জন্য ফিল্মফেয়ারে পুরস্কৃত হয়েছিলেন এই লেখক।

সঞ্জয় চৌহানের জন্ম এবং বেড়ে ওঠা ভোপালে। দিল্লিতে সাংবাদিকতা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। সনি টেলিভিশনের জন্য অপরাধ-ভিত্তিক টিভি সিরিজ ‘ভানওয়ার’ লেখার পর ১৯৯০ সালে মুম্বাই চলে যান তিনি। এরপর ২০০৩ সালে সুধীর মিশ্রর বিখ্যাত সিনেমা ‘হাজারোঁ খোয়াইশেন অ্যাসি’-এর সংলাপ তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজের মধ্যে গণ্য করা হয়।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে মুম্বাইয়ের ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য হবে চৌহানের। লেখকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিনোদন জগতের অনেকে।

বিষয়:ইরফান খান পান সিং তোমার বলিউড সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…