চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওজির সম্পদের পরিমাণ চমকে দেবে সবাইকে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২৫
বিনোদন
A A
কেটি পেরি মঞ্চে পারফর্ম করছেন, হাসছেন ও গান গাইছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৬ বছর বয়সে মারা গেছেন বিশ্বখ্যাত হেভি মেটাল গায়ক ওজি অসবার্ন। তার মৃত্যুর খবরে বিশ্ব সংগীতে শোকের মাতম! ‘ব্ল্যাক সাবাথ’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করে পাঁচ দশকের ক্যারিয়ারে তিনি শুধু সংগীতেই নয়, টেলিভিশন, ব্যবসা ও বই রচনার ক্ষেত্রেও সফলতা অর্জন করেছিলেন।

তার রেখে যাওয়া সম্পদের পরিমাণই প্রমাণ করে, বিনোদন জগতে তিনি কতটা প্রভাব বিস্তার করেছেন।

মৃত্যুর সময় ওজি অসবার্নের মোট সম্পদ ২২ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ২,৫৯৬ কোটি টাকা), যা প্রকাশ করেছে সেলেব্রিটি নেট ওর্থ!

এই বিপুল সম্পদের মধ্যে রয়েছে তার স্ত্রী ও ব্যবস্থাপক শ্যারন অসবার্নের সঙ্গে যৌথ উপার্জনও। সংগীত, রিয়েলিটি শো, বই, লাইভ কনসার্টসহ নানা মাধ্যমে দুজনে মিলে এই সম্পদ গড়ে তুলেছিলেন।

১৯৭০-এর দশকে ‘ব্ল্যাক সাবাথ’-এর প্রধান ভোকাল হিসেবে ওজি সংগীত জগতে বিপ্লব ঘটান। পরবর্তীতে একক ক্যারিয়ারেও তিনি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন।

তার সম্পদের বড় অংশ এসেছে অ্যালবাম বিক্রি, কনসার্ট, জনপ্রিয় ওজফেস্ট উৎসব এবং পারিবারিক রিয়েলিটি টিভি শো থেকে। পাশাপাশি তিনি ছিলেন একজন কণ্ঠশিল্পী, লেখক এবং টেলিভিশন প্রযোজকও।

Reneta

শেষের দিকে শারীরিকভাবে অসুস্থ থাকলেও তিনি বিনোদন অঙ্গনে সক্রিয় ছিলেন। মৃত্যুর কয়েক সপ্তাহ আগেই তিনি ইংল্যান্ডে ব্ল্যাক সাবাথের সঙ্গে তার শেষ লাইভ শো করেন— যেটি ছিল ভক্তদের জন্য অত্যন্ত আবেগঘন মুহূর্ত।

দীর্ঘ ক্যারিয়ারে ওজি অসবার্ন সাতবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন— এর মধ্যে পাঁচটি একক শিল্পী হিসেবে এবং দুইটি ‘ব্ল্যাক সাবাথ’ এর সঙ্গে। তার মঞ্চে বাদুড়ের মাথা কামড়ে ধরা কুখ্যাত ঘটনা কিংবা ১৯৯৭ সালে কলম্বাসে ওজফেস্টে তার অনুপস্থিতিতে ভক্তদের বিক্ষোভ— সবই তাকে ঘিরে গড়ে তুলেছে এক কিংবদন্তীর আবহ।

ওজি অসবার্ন রেখে গেছেন স্ত্রী শ্যারন, মেয়ে অ্যাইমি ও কেলি, এবং ছেলে লুইস ও জ্যাককে। শুধু একজন সংগীতশিল্পী হিসেবেই নয়, একজন পারিবারিক মানুষ হিসেবেও তিনি ছিলেন পরিচিত।

তার মৃত্যুতে একটি যুগের অবসান হলেও, ব্ল্যাক সাবাথ এবং একক সংগীতজীবনের মধ্য দিয়ে ওজি অসবার্ন চিরকাল স্মরণীয় থাকবেন বিশ্ব সংগীতপ্রেমীদের হৃদয়ে- এমনটাই মনে করছেন সহশিল্পীরা। এআরওয়াই নিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওজি অসবার্নব্ল্যাক সাবাথমিউজিকলিড বিনোদনসংগীতহেভি মেটাল
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT