চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্পে মৃত প্রায় ৮ হাজার, তীব্র ঠান্ডায় সঙ্কটময় পরিস্থিতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৮ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে এখন পর্যন্ত ৭ হাজার ৮০০ জনেরও বেশি  মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিধ্বস্ত ভবনগুলির নীচে বেঁচে থাকা লোকদের খুঁজে বের করতে প্রতি মুহূর্তে তীব্র ঠান্ডার সাথে লড়াই করতে হচ্ছে উদ্ধারকর্মীদের। 

সিরিয়া ও তুরস্ক দুই দেশে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে। আবার কিছু কিছু এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচেও থাকছে। অনেক এলাকায় বৃষ্টি হচ্ছে। ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

ভূমিকম্পে বিধ্বস্ত হওয়া এলাকাগুলোতে মানুষ রাস্তায় আশ্রয় নিয়েছে। তীব্র ঠান্ডায় জমে যাচ্ছে শিশুরা। ঠান্ডা থেকে বাঁচতে মানুষ ধ্বংসাবশেষ পোড়াচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকা গুলোতে আন্তর্জাতিক সাহায্য আসা শুরু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ২ কোটি ৩০ লাখ মানুষের বসবাস। সেখানকার সবাই কোনো না কোনোভাবে সংকটে পড়েছেন। শুধু তুরস্কের ভূমিকম্পে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ কোটি ৩৫ লাখ মানুষ। আহত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ।

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০টি প্রদেশ। সেখানকার পরিস্থিতি সামাল দিতে ও উদ্ধারকাজে গতি আনতে তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশ। সিরিয়ার সীমান্তবর্তী এলাকা এটি। ফলে তুরস্কের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়ার আলেপ্পো, ইদলিব, হামা ও লাতাকিয়া প্রদেশ। গৃহযুদ্ধের কারণে সিরিয়ার এই সীমান্তবর্তী এলাকা এমনিতেই ক্ষতিগ্রস্ত। সেখানকার ৪০ লাখ মানুষ ত্রাণসহায়তার ওপর নির্ভরশীল।

Reneta

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মতে, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি তুরস্ক অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হলেও ১১ বছর ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার অবস্থা খুবই নাজুক। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন সংস্থা ইতিমধ্যে মানবিক সাহায্যের জন্য অর্থ সংগ্রহ শুরু করেছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্ক-সিরিয়াভূমিকম্পমৃতের সংখ্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ হয়ে গেছে: নাহিদ ইসলাম

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি নেতা ডা. রফিক

জুন ২৩, ২০২৬

ফিফায় বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ করবে অ্যাটলেটিকো

জুন ২৩, ২০২৬

চীন সফরের প্রথম দিনেই গুরুত্বপূর্ণ বৈঠক ও কূটনৈতিক কার্যক্রমে ব্যস্ত প্রধানমন্ত্রী

জুন ২৩, ২০২৬

কোন রাষ্ট্রীয় কাজই সংসদ অধিবেশনের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT