চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরে বসেই দেখা যাবে সেলিমের ‘কাজলরেখা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের সবশেষ মুক্তি পাওয়া ছবি ‘কাজলরেখা’! চলতি বছরের ঈদুল ফিতরে দেশে-বিদিশে মুক্তি পেয়ে আসে আলোচনায়। তারকাবহুল এই ছবিটি এবার ঘরে বসেই দেখতে পারবেন দর্শক!

নির্মাতা সূত্রে খবর, আসছে শনিবার (২৩ নভেম্বর) থেকে দেশীয় ওটিটি প্লাটফর্ম বঙ্গতে দেখা যাবে বাংলার রূপকথা নিয়ে নির্মিত ‘কাজলরেখা’। আর তার জন্য খরচ করতে হবে মাত্র ২০ টাকা!

তারকাবহুল ‘কাজলরেখা’ সিনেমায় প্রধান চরিত্রে নবাগতা মন্দিরা চক্রবর্তী ছাড়াও তুমুল প্রশংসা পেয়েছেন নাটকের জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। এটি তারও প্রথম সিনেমা।

এছাড়া শরিফুল রাজ, ইরেশ যাকের, মিথিলা, খায়রুল বাসারসহ অনেকে তারকা মুখকে নতুনভাবে দেখা গেছে ‘কাজলরেখা’ সিনেমায়।

বিশেষ করে গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা মানেই দারুণ সব গানের সমাহার! ‘কাজলরেখা’র ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। সিনেমাটিকে নির্মাতা নিজেও ‘মিউজিক্যাল ফিল্ম’ হিসেবে আখ্যা দিয়েছেন!

হলুদ রে তুই, কইন্ন্যা আঁকে গো আলপনা , বাপ মোরে কই লইয়া যাও গোসহ বেশকিছু গান শ্রোতাদর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ছবির সুর ও সংগীত গবেষণায় আছেন কফিল আহমেদ এবং সংগীতের বাকি কাজ সামলেছেন ইমন চৌধুরী।

Reneta

মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত ‘কাজলরেখা’ দুই বছর ধরে ৫০ দিনে নেত্রকোনার দুর্গাপুর, খুলনা সুন্দরবন, কক্সবাজার, সিলেটের হাওড় ও রাজধানীর মিরপুরে শুটিং সম্পন্ন করেছেন নির্মাতা। নবীন প্রবীণ মিলিয়ে শতাধিক কলাকুশলী এতে যুক্ত আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরেশ যাকেরওটিটিকাজলরেখাখায়রুল বাসারগিয়াস উদ্দিন সেলিমবঙ্গমন্দিরামন্দিরা চক্রবর্তীমিথিলারাজলিড বিনোদনশরিফুল রাজসিনেমাসেলিম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে ফিরে দেশে বীরের সংবর্ধনা পেলেন হালান্ডরা

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪, পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

জুলাই ১৪, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৫ বিলিয়ন ডলার

জুলাই ১৪, ২০২৬

হরমুজ ইস্যুতে উত্তেজনা: ইরানে একাধিক বিস্ফোরণের শব্দ

জুলাই ১৪, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণের আশঙ্কা

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT