চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপারেশন সুন্দরবন’ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বেশি আগ্রহী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

মুক্তির পর থেকে সব শ্রেণির দর্শকের প্রশংসা পাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’। ঢাকার সিনেপ্লেক্সগুলোতেও দর্শকদের ভিড় দেখা যাচ্ছে। ছবি সংশ্লিষ্টরা বলছেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ‘অপারেশন সুন্দরবন’ নিয়ে তারা বেশি আগ্রহ দেখছেন!

বুধবার (২৮ সেপ্টেম্বর) কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ ময়মনসিংহের ছায়াবাণী সিনেমাহলে একসাথে ছবি দেখেন। তাদের আমন্ত্রণে সেখানে ছুটে যান অপারেশন সুন্দরবন টিম।

তার আগে বিকালে সাভারের বুনন থিয়েটারে আমন্ত্রণে সাভার সেনা অডিটরিয়ামে যায় ‘অপারেশন সুন্দরবন’ টিম। সেখানে তাদের স্বাগত জানায় বুনন থিয়েটারে প্রধান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনন জামান।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে মিরপুরের সনি সিনেমা হলে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের একটি দল ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি দেখবে। তাদের আহবানে সাড়া দিয়ে টিম অপারেশন সুন্দরবনে সেখানে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন পরিচালক দীপংকর দীপন।

এদিকে, দ্বিতীয় সপ্তাহে ঢাকার বাইরের দর্শকদের সঙ্গ ছবি দেখবেন বলে জানিয়েছেন ‘অপারেশন সুন্দরবন’র শিল্পী কলাকুশলীরা। তারা বলছেন, এমন একটি ছবি ঢাকার বাইরের দর্শকদের আরও বেশি দেখা উচিত। পরিচালক দীপন বলেন, ঢাকার বাইরে যে কোনো হলে যে কোনোদিন দর্শকদের সঙ্গে আমাদের দেখা হয়ে যেতে পারে।

তিনি বলেন, অক্টোবরে ১ ও ২ তারিখ খুলনা ও যশোরে অপারেশন সুন্দরবন প্রচারের বিশেষ আয়োজনে উপস্থিত থাকবে টিম অপারেশন সুন্দরবন। সেই সাথে সাংস্কৃতিক কর্মীদের সাথে মিলন মেলা ও শারদীয় উৎসবের শুভেচ্ছা জানাবেন টিম ‘অপারেশন সুন্দরবন’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন সুন্দরবনঅভিনয়দীপংকর দীপনদীপননুসরাত ফারিয়াময়মনসিংহরিয়াজরোশানর‌্যাবলিড বিনোদনসিনেমাসিনেমা হলসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৪০ মিনিটের বৃষ্টিতেই পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

জুন ১৯, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভার্জিনিয়ায় ডব্লিউইউএসটি-এর সমাবর্তন অনুষ্ঠিত

জুন ১৯, ২০২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদার

জুন ১৯, ২০২৬

ভারত সফরে পল কাপুর, দ্বিপক্ষীয় অংশীদারত্ব জোরদারে গুরুত্ব

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT