কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় একজন নিহত

কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় একজন নিহত ও আহতদের জন্য অপেক্ষমাণ মানুষজনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
কিশোরগঞ্জের বাজিতপুরে এগারসিন্দুর গোধূলি ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার ৭ জুন দুপুর ১টা ৫৫মিনিটে উপজেলার সরারচর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রুকন মিয়া (৫৫) জেলার বাজিতপুর উপজেলায় হালিমপুর ইউনিয়নের পিপড়াদী গ্রামের বাসিন্দা। সরারচর রেলওয়ে স্টেশনের মাস্টার রতিশ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ট্রেনটি দুপুর ১টা ৫৫মিনিটের দিকে সরারচর স্টেশনে প্রবেশ করছিল। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই রুকন মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






