চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী সরঞ্জাম ছিনিয়ে নেয়ার সময় পুলিশের গুলিতে নিহত ১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৩ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০২৩
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A

আসাদুজ্জামান বাবুল, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ইউপি নির্বাচনে নির্বাচনী সরঞ্জাম ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে পরাজিত তিন মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে ইয়াছিন শেখ (৩৫) নামে একজন ট্রলি চালক গুলিবিদ্ধ হয়। এছাড়াও আহত হয়েছে থানার ওসি মোঃ জাভেদ মাসুদসহ কমপক্ষে ২০ জন।

গতকাল মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার (২০ মার্চ) রাতে সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ ৫ নম্বর ওয়ার্ডের কাজীর বাজার এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে সন্ধ্যায় সাবু মোল্লাকে মেম্বার ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার।

ঘোষণার পর নির্বাচনী সরঞ্জাম নিয়ে আইন শৃংখলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তারা জেলা সদরে ফিরছিলেন। এ সময় পরাজিত তিন মেম্বার প্রার্থী মতিয়ার রহমান ফকির, পলু মোল্লা ও ইব্রাহিম কাজী তাদের দলবল নিয়ে নির্বাচন বাতিলের দাবি জানায় এবং একপর্যায়ে হামলা চালিয়ে নির্বাচনী সরঞ্জাম ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

জাবেদ মাসুদ বলেন, এ নিয়ে আইন শৃংখলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোঁড়ে। এ সময় ইয়াছিন নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারাত্বক আহত হয়। গুরুত্বর আহত ইয়াছিনকে ঢাকা বি এম কে নামের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তির পর আজ তার মৃত্যু হয়। তবে এ ঘটনা অস্বীকার করেছেন গ্রামবাসী।

ঘটনার পর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গণেশ বিশ্বাস বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে অজ্ঞাত চারশ থেকে পাঁচশ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোপালগঞ্জনির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১

জুন ২৪, ২০২৬

সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর মোস্তফা

জুন ২৪, ২০২৬

প্রথমবার পরিচালকের আসনে নওশাবা

জুন ২৪, ২০২৬

নেইমার ৯০ মিনিটও খেলতে পারে: আনচেলত্তি

জুন ২৪, ২০২৬

রাফিনহাকে পাবে না ব্রাজিল, প্রস্তুত স্কটল্যান্ড পরীক্ষায়

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT