চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিফাতের ‘ওয়ান ইলেভেন’ ছবিতে এবার শাওন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ১৩, জুন ২০২৩
বিনোদন
A A

এবার ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন দেশের গুণী অভিনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব গাউসুল আলম শাওন। কামরুল ইসলাম রিফাতের পরিচালনায় সাইকোলজিক্যাল থ্রিলার জনরার এই চলচ্চিত্রের একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন তিনি, পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজক হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১০ জুন) রাজধানীর একটি রেস্তোরায় এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক রবিন শামস।

‘ওয়ান ইলেভেন’ নামের মধ্যে দেশের রাজনীতির আঁচ থাকলেও সিনেমার গল্প সম্পর্কে ধারণা দিতে বেশ কৌশলী নির্মাতা। সিনেমাটি সম্পর্কে শুধু বললেন,‘ধুরন্ধর রহস্য রোমাঞ্চকর ইতিহাসকে আতশ কাঁচের নিচে ফেলতেই স্পষ্ট দেখা মেলে নায়ক, খলনায়ক, পুলিশ, গোয়েন্দা, লেখক, গণমাধ্যম আর কিছু অসমাপ্ত প্রশ্নের ভুলভ্রান্তিতে ভরা উত্তর। এ চলচ্চিত্র সে গল্পও বলে।’

মিডিয়া পোস্টের ব্যানারে নির্মিত হতে যাওয়া চলচ্চিত্রটির কাহিনি লিখেছেন হুমায়ুন কবির বিশ্বাস। সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন গুণী চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু। ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করবেন আফজাল হোসেন। এছাড়াও অনেক মেধাবী ও গুণী অভিনয়শিল্পী এরই মধ্যে সাথে সম্পৃক্ত হয়েছেন। খুব শিগগির চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফজাল হোসেনওয়ান ইলেভেনগাউসুল আলম শাওনপ্রযোজকরিফাতলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মে ১৫, ২০২৬

স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে কফিনবন্দি হয়ে গ্রামের বাড়ি ফিরছেন কামাল

মে ১৫, ২০২৬

সিলেটে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১৫, ২০২৬

নাহিদের শেখার তাড়না দেখে মুগ্ধ হয়েছিলেন মুশফিক

মে ১৫, ২০২৬

ইংলিশ মিডিয়াম কারিকুলামে ‘আর্থিক সাক্ষরতা’ কতটা জরুরি

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT