চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সদরঘাটে দ্বিতীয় দিনে যাত্রী সংকটে লঞ্চ চলাচল কম

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৩:৪৭ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৩
জনপদ, ঢাকা
A A
সদরঘাটে লঞ্চঘাটে যাত্রী ভিড়, বাংলাদেশে নৌপরিবহন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার পদত্যাগ দাবীতে বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির আজ দ্বিতীয় দিন। সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন, সংঘর্ষ দেখা যায়। এদিকে রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাটে আগুন-সংঘর্ষের ঘটনা না ঘটলেও কমেছে যাত্রী চলাচলের সংখ্যা। প্রথম দিনের তুলনায় যাত্রী সংখ্যা একেবারে কম হলেও ঘাটের কার্যক্রম স্বাভাবিক, তবে কমেছে লঞ্চ চলাচল।

বুধবার ১ নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, পন্টুনে অপেক্ষা করছে লঞ্চ। টার্মিনাল এলাকায় যাত্রীর উপস্থিতি একেবারেই কম। দীর্ঘ সময় অপেক্ষার পর অল্প সংখ্যাক যাত্রী নিয়ে ছেড়ে যায় লঞ্চ।

কর্ণফুলী-১৪ লঞ্চের করণিক মিজানুর রহমান বলেন, অবরোধের প্রথম দিনে মাত্র ১৫৫ জন যাত্রী নিয়ে আমরা ভোলায় গিয়েছিলাম। সেখানে আজ যাত্রীর সংখ্যা আরও কম। আগের দিনের অর্ধেক যাত্রীও পাইনি আজ।

Banglabid

পারাবত-১২ এর করণিক মনিরুল ইসলাম বলেন, যেভাবে যাত্রী কমে গেছে লঞ্চ চালানোই সম্ভব না। এভাবে লঞ্চ চালাতে গেলে আরও কয়েক লক্ষ টাকার লস দিতে হবে। গতকাল (মঙ্গলবার) তাও কিছু যাত্রী ঘাটে ছিল। আজ একেবারেই কম।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, অবরোধের প্রথম দিনে মঙ্গলবার সারাদিনে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মোট ৩৫টি লঞ্চ ছেড়ে যায়। আর ঘাটে ভেড়ে মোট ৫২টি লঞ্চ।

বিআইডব্লিটিএ এর যুগ্ম পরিচালক মো. ইসমাইল হোসেন জানান, আজ সকালে সদরঘাট থেকে ছয়টি লঞ্চ ছেড়ে গেছে। যাত্রী কম থাকায় নিয়মিত চলাচলকারী আরও পাঁচটি লঞ্চ ঘাট ছেড়ে যায়নি। যেগুলো ছেড়ে গেছে সেগুলোতেও যাত্রীর সংখ্যা ছিল একেবারেই কম।

Reneta

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, নৌ পথে যাত্রীরা নিরাপদে যাতায়াত করছে। যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশ সার্বক্ষণিক নদীতে টহল দিচ্ছে। সন্দেহজনক কাউকে দেখা গেলে তল্লাশি করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবরোধের দ্বিতীয় দিনযাত্রী সংকটলঞ্চ চলাচল কমসদরঘাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ভারত কীভাবে ফেরত দেবে, ভারতীয় সংবাদমাধ্যম যা জানাচ্ছে

আগস্ট ১৬, ২০২৬

জ্বালানি আমদানিতে দেশের স্বার্থ ও শ্রমিক অধিকার রক্ষার আহ্বান

আগস্ট ১৬, ২০২৬

বাস উল্টে পড়লো শিক্ষার্থীদের ওপরে, স্কুলছাত্রী নিহত

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নালা খুঁড়তে গিয়ে ৯৮ কোটি টাকার স্বর্ণ পেল ১৮ বছরের তরুণ!

আগস্ট ১৬, ২০২৬

‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT