চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদুল আজহা উপলক্ষে কসমেটিক্সের দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ০৭, জুন ২০২৪
বাংলাদেশ, লাইফস্টাইল
A A

ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানি এবং হাট নিয়ে যতটা ব্যস্ততা দেখা যায়, তেমনি ব্যস্ততা দেখা যাচ্ছে এবার মার্কেটগুলোর কসমেটিক্সের দোকানে। নিজেদের ত্বকের চর্চা এবং সৌন্দর্য বর্ধনে সব বয়সের নারীদের দেখা গিয়েছে কসমেটিক্সের দোকানগুলোতে ভিড় জমাতে।

এমনই মার্কেটে কসমেটিক্স কিনতে আসা ক্রেতা সাবিহা মাহমুদ চ্যানেল আই অনলাইনকে বলেন, কোরবানি ঈদে অনেকে মনে করে যে ঈদ মানে শুধু হয়তো পশু কোরবানি কিন্তু আমাদের মেয়েদের জন্য বিষয়টা আসলে তেমন না। সকাল থেকে কোরবানির কাজে সাহায্য করার পর বিকালের দিকে আমরাও একটু ঘুরতে বের হয়ে থাকি। সেজন্য তো নিজের ত্বকের চর্চা করা জরুরি, না হলে সাজার পর ভালো দেখাবে না। তাই আজকে মার্কেটে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে এসেছি।

ঈদে নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে কেমন প্রোডাক্ট কিনছেন প্রশ্নের জবাবে সাবিহা বলেন, ঈদের চাঁদরাতে সচরাচর দেখা যায় আমরা মেয়েরা অনেক রান্না-বান্না করি তাই খুব একটা ঘুম হয় না আর পরের দিন সকালে কোরবানি ব্যস্ততা থাকায় কাজ আরও বেড়ে যায়, তাই এই সময় নিজেদের দেখতে যেন প্রাণবন্ত লাগে সেজন্য কোলাজেন যুক্ত নাইট ক্রিম ব্যবহার করা উচিত। আমিও সেটাই কিনেছি।

কসমেটিক্সের বাজার জমজমাট হওয়া বিষয়ে বাজেট বিউটি নিউমার্কেট আউটলেটের ব্রাঞ্চ ম্যানেজার আরাফাত শুভ চ্যানেল আই অনলাইনকে বলেন, ঈদুল আজহার সময় বিশেষ করে কসমেটিক্সের শোরুমগুলোতে বাজার জমজমাট হতে শুরু করে ঈদের সপ্তাহে দুই-এক আগে থেকে। কারণ আমাদের যারা ক্রেতা আছেন তাদের অধিকাংশই নারী। দেখা যায় ঈদের কয়েকদিন আগে থেকে তারা বাসা থেকে খুব একটা বের হতে স্বাচ্ছন্দ্যবোধ করে না যেহেতু আশেপাশের সব জায়গায় পশুর হাট বসে। তাই তাদের মধ্যে অধিকাংশ নারীরা চেষ্টা করেন যে আগে কেনাকাটা করে গুছিয়ে রাখতে।

বর্তমানে নারীদের কসমেটিকের উপর ঝোঁক বিষয়ে আরাফাত বলেন, এখন নারীরা বেশি সচেতন তাদের ত্বকের যত্নে। তাই বেশিভাগ ক্ষেত্রে দেখা যায় তারা স্কিন কেয়ার প্রোডাক্টের দিকেই ঝুঁকছেন। বিশেষ করে আমাদের যারা ক্রেতা আছেন তারা নিজেদের ত্বকের সঙ্গে সামঞ্জস্য রেখে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো বাছাই করছেন। তবে শুধু স্ক্রীন কেয়ার প্রোডাক্ট নয় মেকআপের প্রতি চাহিদাও আগে থেকে কয়েকগুণ বেড়েছে।

ক্রেতাদের পণ্য বাছাই এর ক্ষেত্রে সুবিধার কথা উল্লেখ করে আরাফাত বলেন, আমাদের ক্রেতারা যেন তাদের পছন্দমত প্রোডাক্ট বাছাই করে কিনে নিতে পারে সেজন্য মেকাপের ক্ষেত্রে আমরা সোয়াচ অপশন রেখেছি। যেখানে আমাদের ক্রেতারা টেস্টার নিজেদের উপর ব্যবহার করে পছন্দমত পণ্য নিতে পারবে। সাথে অবশ্যই ঈদ উপলক্ষে আমাদের কিছু বিশেষ অফার এবং ছাড় রয়েছে।

Reneta

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। মার্কেট ঘুরে দেখা যাচ্ছে ক্রেতাদের আনাগোনা। অনেকেই বাড়তি ধকল এড়াতে ঈদের আগেই শেষ করছেন কেনাকাটা পর্ব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ শপিংঈদুল আজহাকসমেটিক্সেক্রেতাদের ভিড়
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT