বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতা-কর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বলেন, আগামীতেও সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মুক্তবাজার অর্থনীতির পথ সুগম করা হবে। দলের নেতারা বলেন, এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আরো উজ্জিবীত হয়ে দলের আদর্শে কাজ করবেন নেতা-কর্মীরা।







