শহিদ নূর হোসেন দিবসে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন করেছেন তাঁর পরিবারের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা বলেন, গণতন্ত্র রক্ষায় নব্বইয়ের দশকে নূর হোসেনের আত্মত্যাগের পথ ধরেই চব্বিশের গণঅভ্যুত্থানে আপামর জনতা অংশ নেয়। ছাত্র-জনতার বিজয় সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন তারা।








