চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন অভিজ্ঞতার গল্প শোনালেন অমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ন ০৬, অক্টোবর ২০২২
বিনোদন
A A

পরিচালক কাজল আরেফিন অমির নির্মাণে সব সময় আলাদা সিগনেচার পাওয়া যায়। ফান ও কমেডির ঢঙে দর্শকের বিনোদিত করতে জুড়ি নেই তার। ক্রিয়েটিভ এসব কাজে সেই সঙ্গে রাখেন আলাদা স্টাইল। এ কারণে অমিকে ‘স্টাইলিশ ও ক্রিয়েটিভ’ ডিরেক্টর হিসেবে মডেল বানিয়েছে অপ্পো!

‘এফটুয়েন্টিওয়ানএস-প্রো’ মডেলের নতুন একটি ফোন লঞ্চ করে এই মুঠোফোনটি। এই ফোনের মডেল হিসেবে পাওয়া গেল ‘ব্যাচেলর পয়েন্ট’ বানিয়ে তুমুল জনপ্রিয়তা নির্মাতা অমিকে।

৫ অক্টোবর অপ্পোর আয়োজনে প্রচারণামূলক ইভেন্টের অমি ছাড়াও উপস্থিত ছিল তার পুরো ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমকে।

যদিও পরিচালক অমি বলছেন, আমি আসলে সেই অর্থে মডেল নই। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, একটি ক্যাম্পেইনের শুটে অংশ নিয়েছি। আমার ‘ব্যাচেলর পয়েন্ট’ এর টিম এতে অংশ নেয়। যেখানে ছিলেন চাষী আলম, মিশু সাব্বির, ফারিয়া শাহরিন, পলা, পারসা ইভানা, শিমুল, লামিয়া প্রমুখ।

কাজল আরেফিন অমি বলেন, ফোনের স্ট্রাটেজি হচ্ছে স্টাইলিশ ও ক্রিয়েটিভ। কর্তৃপক্ষ জানান, তারা এমন একজন পার্সোনালিটি চায় যে নিজেও ক্রিয়েটিভ এবং স্টাইলিশ। আর্টিস্টরা তো এই কাজগুলো একটু বেশি করে। কিন্তু তারা নতুন কাউকে চাইছিলেন। পরে আমাকে অ্যাপ্রোচ করে। সবমিলিয়ে স্টাইলিশ ও ক্রিয়েটিভ এই জিনিসটা আমার পছন্দ হয়েছে বলে কাজটি করেছি। ডিরেক্টর হিসেবেও কাজটি আমার জন্য নতুন অভিজ্ঞতা।

এদিকে, টিম ব্যাচেলর নিয়ে আসন্ন ফুটবল বিশ্বকাপে ‘ব্যাচেলরস ফুটবল’ নামে নতুন নাটক আনছেন অমি। যেখানে তার ব্যাচেলর পয়েন্ট’র সদস্যরা অভিনয় করেছেন। গল্পের ধারণা দিয়ে অমি বলেন, ব্যাচেলর বাসায় ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা দেখা যায়। তারই কিছু অংশ তুলে ধরা হবে।

Reneta

আর্জেন্টিনা ও ব্রাজিল দুটি দলের সমর্থকদের মধ্যে একটি প্রীতি ম্যাচ দেখা যাবে গল্পে। যেখানে আর্জেন্টিনার জার্সি পরে খেলবেন মিশু সাব্বির, মারজুক রাসেল, চাষী আলম, আবদুল্লাহ রানা, আশুতোষ সুজন। ব্রাজিলের জার্সি পরে খেলবেন পলাশ, শিমুল, শরাফ আহমেদ জীবন, মুসাফির বাচ্চু, পাভেল।

এর আগে ব্যাচেলরস ঈদ, ব্যাচেলর কোরবানি বানিয়ে সাড়া ফেলেছিলেন অমি। ধারণা করা যাচ্ছে, ফান কমেডি ও ট্রেন্ডি গল্পের নাটক হিসেবে ‘ব্যাচেলরস ফুটবল’-এও মেতে উঠবে দর্শক। অমি জানান, দিনক্ষণ চূড়ান্ত না হলেও বিশ্বকাপ ফুটবল আসরের মধ্যেই নাটকটি প্রচারিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাজল আরেফিন অমিচাষী আলমনাটকপারসা ইভানাফারিয়া শাহরিনব্যাচেলর পয়েন্টব্যাচেলরস ফুটবলমডেলমিশু সাব্বিরলামিয়ালিড বিনোদনশিমুলসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে শিরোপা জিতল ম্যানসিটি

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬

তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার!

মার্চ ২২, ২০২৬

পিএসএল ছেড়ে আইপিএল, কঠোর ব্যবস্থার পথে পিসিবি

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT