চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে যে কারণে ‘ভুক্তভোগীর বাবা’ পরিচয় দিলেন ওমর সানী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

নিজেকে ভুক্তভোগীর বাবা পরিচয় দিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। সেই স্ট্যাটাসে তিনি দাবী করেন, তার একমাত্র ছেলে ফারদিন এহসান প্রতারণার শিকার হয়েছেন!

বিট কয়েন এবং ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের পর ২ কোটি ৫ লাখ টাকার লেনদেন করে প্রতারিত হয়েছেন ফারদিন। মূলত এমন অভিযোগ তুলেই নিজেকে ভুক্তভোগীর বাবা পরিচয় দিলেন অসংখ্য সুপারহিট ছবির এই নায়ক।

ছেলের প্রতারিত হওয়ার ঘটনা ফেসবুকে তুলে ধরে গণমাধ্যম ও আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চেয়েছেন ওমর সানী ও তার ছেলে। মূলত ফারদিনের আনা অভিযোগটিই নিজের ফেসবুকে শেয়ার করেছেন ওমর সানী।

Banglabid

ফারদিন জানিয়েছেন, গত বছরের মাঝামাঝি সময়ে নিশাত বিন জিয়া রুম্মান নামে এক ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের চার মাস পর সেই ব্যক্তি ব্যবসায়ের কথা বলে ফারদিনের কাছ থেকে পুঁজি হিসেবে টাকা ধার নেয়। কয়েকধাপে ফারদিন তাকে ২ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা দেন। এ টাকাগুলো তিনি তাকে দিয়েছেন বিট কয়েন এবং ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে। পরে ফারদিন খোঁজ নিয়ে দেখেন, নিশাত নামে সেই ব্যক্তির কোন ব্যাংক অ্যাকাউন্ট নেই, এমনকি ব্যবসায়ের বৈধ ট্রেড লাইসেন্সও নেই। এরপর তার কাছে টাকা ফেরত চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান।

ফারদিন বলেন, আমি ধাপে ধাপে তাকে ব্যবসায়িক বিনিয়োগে ধার হিসেবে ২ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা প্রদান করেছি। তার বিপরীতে তাকে বলেছি যে আমাকে সিকিউরিটি হিসেবে আমার বিনিয়োগ মূল্যের ব্যাংকের চেক প্রদান করতে হবে এবং সেই চেক প্রদান করে সে আমার থেকে চলতি বছরের জানুয়ারি মাসে পুরো টাকা বুঝে নেন। কিন্তু একমাস যেতে না যেতেই তার বিভিন্ন বাহানা শুরু হয়।

ফারদিন আরও বলেন, একজন ব্যবসায়ীর সঙ্গে আরেকজন ব্যবসায়ীর এটি একটি ব্যবসায়িক চুক্তি। প্রথমমাসে আমিসহ সবাইকেই চুক্তি মোতাবেক অর্থ প্রদান করলেও তারপর থেকে শুরু হয় বিভিন্ন বাহানা। অধিক অর্থ লাভের লোভে কোন অ্যাপ্স বা সফটওয়্যারে কোনো টাকা দেওয়া হয়নি।

Reneta

“আমি এবং তার পাশাপাশি আরও যারা ভুক্তভোগী আছেন সকলেই তাকে একজন স্বনামধন্য ব্যবসায়ী এ এল এম জিয়াউল হকের ছেলে নতুন একটি ব্যবসা করতে চাচ্ছে সেই সুবাদেই অর্থ বিনিয়োগ করে। যখন এই ছেলে আমাকে এবং অন্যদেরকে টাকা দিতে ব্যর্থ হন তখন তার বাবার সাথে আমরা দেখা করলে তার বাবা আমাদেরকে আস্তে আস্তে টাকা দিয়ে দিবেন বলে আশ্বাস দেন। তারপর গোপন সূত্রে আমি জানতে পারি, তারা সবাইকে একই কথা বলে সবার থেকে কিছু সময় আদায় করে নিচ্ছিলেন। তার বাবা আমার কাছে পাঁচদিনের সময় চেয়েছিলেন। তিনি সুইজারল্যান্ডে যাবেন সেখান থেকে এসে আমার সঙ্গে মিটিং করার কথা থাকলেও আজও তা হয়নি। বিভিন্ন সময় তার কাছে আমার টাকা ফেরত চাইতে গিয়ে আমাকে এবং আমার অফিসের কর্মচারীদের হয়রানির শিকার হতে হয়। কিন্তু আমরা যখন আমাদের টাকা চাচ্ছি তখন তিনি তার পার্টনার সাহিল মোস্তাভি এবং তার স্ত্রী আফরা বাসনিন (যিনি এই পুরো SCAM এর মধ্যে জড়িত) দুবাই ঘুরে বেড়াচ্ছেন। নিশাত বিন জিয়া প্রতারণা করে দুবাই অর্থ পাচার করে। পরে আরও জানা যায়, প্রতারণার টাকা দিয়ে তার উচ্চবিলাসী জীবন দেখিয়ে গত ৮ মাসে প্রায় ৩০ কোটি টাকা আত্মসাৎ এবং পাচার করে।”

ফারদিন জানান, এই ভণ্ড প্রতারকের ভণ্ডামি দেখে একমাস আগে তার প্রদানকৃত সব চেকগুলো নিয়ে তাকে লিগ্যাল নোটিশ প্রদান করেন। সেইসঙ্গে ডিবি অফিসে অভিযোগ দেন। অর্থ পাচারকারীর মূল হোতা সাহিল মোস্তাভি (দুবাই প্রবাসী তবে এখন বাংলাদেশে) এবং প্রতারণা পরিচালনা করতেন নিশাত বিন জিয়া রুম্মান এবং তার স্ত্রী আফরা বাশনিন। লিগ্যাল নোটিশে উল্লেখ করা আছে আগামী ৩০ দিনের মধ্যে অর্থ পুরোপুরি ফেরত না দিলে চেকের উপরে এন আই অ্যাক্ট মামলা দিতে বাধ্য থাকিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইন-শৃঙ্খলা বাহিনীওমর সানীগণমাধ্যমফেসবুকলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লড়াই-সংগ্রাম, উন্নয়ন-অগ্রগতি ও গণতন্ত্রের নাম শেখ হাসিনা: তথ্যমন্ত্রী

পরবর্তী

শ্রীলঙ্কাকে হারাতে ২৬৪ চাই বাংলাদেশের

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে, শ্রীলঙ্কা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কাকে হারাতে ২৬৪ চাই বাংলাদেশের

সেন্টমার্টিন যাওয়ার সময় স্পিডবোট উল্টে একজনের মৃত্যু, ২৩ যাত্রী উদ্ধার

সর্বশেষ

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের স্ত্রী ন্যান্সি কিসিঞ্জার আর নেই

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ অনেক ভালো খেলেছে, আমরা ধারে কাছেও ছিলাম না’

আগস্ট ২১, ২০২৬

বাংলাদেশের সাথে সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত ভারত নিরাপদ নয়: অমিত শাহ

আগস্ট ২১, ২০২৬

ইউএনও সাইফুল ইসলামের অভিযানে রূপগঞ্জে আতঙ্কে মাদক কারবারিরা

আগস্ট ২১, ২০২৬

সালমান-নয়নতারার সেই ছবির নাম ‘মনস্টার’!

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT