চিত্রনায়ক ওমর সানী সিনেমায় কাজ কমিয়ে দিয়েছেন বহু বছর হয়ে গেল। মাঝেমধ্যে অনুরোধ রাখতে দু-একটি সিনেমা করতে দেখা যায় নব্বই দশকের জনপ্রিয় এই চিত্রতারকাকে।
সিনেমা কম করলেও সবাই একন ওমর সানীকে রেস্তোরাঁ ব্যবসায়ী হিসেবে জানেন। রেস্তোরাঁ ব্যবসার পাশাপাশি এবার এই অভিনেতা আম ব্যবসা করছেন। ‘মাটির কোলে’ নামের একটি ফেসবুক পেইজের মাধ্যমে ওমর সানী সরাসরি মানুষের ঘরে ঘরে আম পৌঁছে দিচ্ছেন।
এ নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন ওমর সানী। সেখানে তিনি বলেন, কাঁচা আম, পাকা আম- সারা পৃথিবীর একটা আশ্চর্যের বিষয়। আমরা গর্ব করে বলতে পারি চাঁপাইনবাগঞ্জ আমাদের জেলা, রাজশাহীও আমাদের জেলা। যারা এই সুস্বাদু আমগুলো পেতে চান, তারা আমাদের অনলাইন পেইজে অর্ডার করুন, এই জেলার বাগান থেকে ফরমালিন মুক্ত আম সরাসরি আপনার বাগানে পৌঁছে যাবে।
ওমর সানী বলেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একদম কেমিক্যাল মুক্ত আম আপনারা পাবে। পরিবার ও আশাপাশের বন্ধবান্ধবের জন্য আম নিয়ে উপভোগ করতে করতে পারবেন।
ওমর সানী বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন এবং তার মনোযোগ ‘চাপওয়ালা শ্বশুরবাড়ি’ নামে নিজস্ব রেস্তোরাঁ ব্যবসার দিকে বেশি। এছাড়াও, তিনি মাঝে মাঝে সামাজিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন এবং চলচ্চিত্র বিষয়ক কর্মকাণ্ডেও জড়িত থাকেন।







