চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে নতুন ছবি ‘অমানুষ’ এর টেলিভিশন প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ন ২৫, জুন ২০২২
বিনোদন
A A

চলতি মাসে বড় পর্দায় মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘অমানুষ’। নিরব-মিথিলা জুটির প্রথম এই সিনেমা দ্বিতীয় সপ্তাহেও বেশকিছু প্রেক্ষাগৃহে চলছে। আর এরমধ্যেই জানা গেল, আসন্ন ঈদুল আযহায় দর্শক ছবিটি ছোট পর্দায়ও দেখতে পারবেন।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, আসছে ঈদুল আযহায় চ্যানেল আইয়ের পর্দায় দর্শক সিনেমাটি দেখতে পারবেন। ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে হবে ছবিটির টেলিভিশন প্রিমিয়ার।

গেল এপ্রিলে শুরু হয় নিরব-মিথিলা জুটির ‘অমানুষ’র শুটিং। সিনেমায় ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নিরব। জঙ্গলে এই ডাকাতদের খপ্পড়ে পড়েন মিথিলা। গল্পের শুরুটা সেখান থেকে। ঘটতে থাকে একের পর এক অঘটন।

নিরব বলেন, সিনেমাটির জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে হয়। ডাকাত চরিত্রের জন্য মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। পোশাকেও পরিবর্তন এনেছি। এই নিরবকে আগে কখনই দেখেনি দর্শক।

অনন্য মামুন বলেন, এ সিনেমার মাধ্যমে নতুন নিরবের জন্ম হবে। তার এই পরিবর্তনটা আরও পাঁচ বছর আগে হলে নিরবের অবস্থান অনেক উপরে থাকতো। দেরিতে হলেও নিরব নিজেকে ট্রান্সফর্ম করেছেন। তাকে সেভাবে বলেছি সেভাবেই নিজেকে সঁপে দিয়েছেন। সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি ভালো কাজের জন্য তার লেগে থাকার মানসিকতায়।

অনন্য মামুন আরও বলেন, মিথিলা আমার পছন্দের অভিনেত্রীদের একজন। কাজ করতে গিয়ে দেখেছি তিনি যেমন সিরিয়াস, তেমনি সিনসিয়ার। তার উপস্থিতি এই সিনেমাকে নিশ্চয়ই দর্শকদের কাছে ভিন্নমাত্রা যোগ করবে।

Reneta

নিরব-মিথিলা ছাড়াও ‘অমানুষ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর, নওশাবা আহমেদ, রাশেদ অপু, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্য মামুনঅমানুষঈদুল আযহা ২০২২ঈদের ছবিনওশাবা আহমেদনিরবমিথিলামিশা সওদাগররাশেদ অপুলিড বিনোদনশহীদুজ্জামান সেলিম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্চ ২০, ২০২৬

শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে মিসাইল হামলায় নিহত বাংলাদেশির মরদেহ ঢাকায় পৌঁছেছে

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশেষ ফ্লাইটে বাহরাইন থেকে ২৮২ প্রবাসী দেশে ফিরছেন

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT