চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার বড় পর্দায় দুই ছবি: প্রতিযোগিতা নয়, সৌহার্দ্যের হাওয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ন ১৬, জুন ২০২২
বিনোদন
A A

গেল ঈদে অনেকটা চাঙা হয়েছে চলচ্চিত্রাঙ্গন। বন্ধ সিনেমা হলগুলো যেমন চালু হয়েছে, তেমনি দর্শকের হলে ফেরাটাও বেশ সন্তুষজনক। সেই ধারাবাহিকতায় একের পর এক ছবি মুক্তি দিচ্ছেন প্রযোজক-পরিচালকরা। শুক্রবার মুক্তি পাচ্ছে ‘তালাশ’ ও ‘অমানুষ’ নামে দুটি ছবি!

দেশের মোট ৯৪টি সিনেমা হলে চলবে আলোচনায় থাকা সৈকত নাসির ও অনন্য মামুন পরিচালিত এ দুটি ছবি। ইতোমধ্যে ট্রেলার প্রকাশ করে সিনেমা দুটি দর্শকদের নজড় কেড়েছে।

প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু জানান, তিনি সেন্সর বোর্ডের সদস্য হওয়ায় আগেই ছবি দুটি দেখেছেন। দুটি ছবিই ভিন্ন ধরনের হওয়ায় সেন্সর থেকে উপভোগ করেছেন।

এদিকে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, কয়েকবছর পর ঈদের আমেজ ছাড়াই ‘তালাশ ও ‘অমানুষ’ দুটি সিনেমা আলোচনা সৃষ্টি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্রচারণায় একই চিত্র দেখা যাচ্ছে নিরব-মিথিলার ‘অমানুষ’ এবং আদর-বুবলীর ‘তালাশ’ এ। অনেক ছবি সাড়া শব্দ ছাড়াই মুক্তি পেয়ে গেলেও শুক্রবার মুক্তি পাওয়া ছবি দুটি নিয়েও বেশ আলোচনা চারপাশে।

সিনেমা হল মালিক সমিতি আশা করছে, সুস্থ প্রতিযোগিতায় দুটি ছবিই দর্শকদের কাছে ভালো লাগার মতো। এ কারণে একযোগে ৯৪ সিনেমা হলে ছবি দুটি চলবে। এরমধ্যে ‘তালাশ’ পেয়েছে ৫৩ হল এবং ‘অমানুষ’ পেয়েছে ৪১টি সিনেমা হল।

মুক্তির দৌড়ে প্রতিযোগিতা থাকলেও তালাশ, অমানুষ সংশ্লিষ্টরা পরস্পরের প্রতি শুভকামনা রাখলেন। তালাশের পরিচালক সৈকত নাসির বলেন, সিনেমা থেকে কিছুটা দূরে ছিলাম। ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও বানাচ্ছিলাম; সিনেমায় আবার ফিরেছি নিরব ভাইয়ের সাথে ‘ক্যাসিনো’ করার মাধ্যমে। অনেকটা জোর করে সে আমাকে ফিরিয়ে এনেছিলেন ২০১৯ সালে।

Reneta

তিনি বলেন, এরপর ব্যাক টু ব্যাক কয়েকটা সিনেমা বানাই। সবকিছু একে একে মুক্তি পাবে। এ কারণে নিরবের প্রতি আলাদা দুর্বলতা কাজ করে। তাই আমি চাই নিরবের ‘অমানুষ’ ভালভাবে হিট করুক। মানুষের মনে নিরব আলাদাভাবে জায়গা করে নিক। কারণ, সে যে পরিমাণ ডেডিকেশন দিচ্ছে কাজে, সাফল্য সে ডিজার্ভ করে। ঈদের পরেই নিরব এবং আমার ‘ক্যাসিনো’ মুক্তি পাবে।

‘তালাশ’ নির্মাতার সাথে ‘অমানুষ’ এর নিরব

সৈকত নাসিরের সিনেমা ও নির্মাণের প্রতি নিরবের অনুভুতিটা যেন আরও অন্যরকম। বললেন, বাংলাদেশে এই সময়ে তিনজন ফিল্ম মেকার যদি আমার পছন্দের হয় তারা হলেন অনন্য মামুন, সৈকত নাসির এবং রায়হান রাফী। ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে এই তিনজন পরিচালক অনেক অবদান রাখতে পারবেন। ক্যাসিনোতে কাজ করে দেখেছি, সৈকত ভাই আসলে নির্মাতা হিসেবে কী!

নিরব বলেন, সৈকত ভাইয়ের মেধার সাক্ষর অবশ্যই ‘ক্যাসিনো’তে যেমন দেখা যাবে তেমনি ‘তালাশ’ সিনেমাতেও দেখা যাবে। বিশেষ করে তালাশের ট্রেলার দেখার পর আমি সবচেয়ে বেশি মুগ্ধ হই। এতো চমৎকার লেগেছে হয়তো বলে বোঝাতে পারবো না। আমি নিজেও কয়েকজনকে দেখিয়েছি যে, সৈকত ভাইয়ের বানানো ট্রেলার। নিশ্চয়ই দারুণ কিছু হবে। তালাশের জন্য শুভকামনা।

এদিকে ‘তালাশ’ এর মাধ্যমে সিনেমায় প্রথমবার পা রাখতে যাওয়া চিত্রনায়ক আদর আজাদ  ‘অমানুষ’ এর পোস্টার শেয়ার করে দর্শককে ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন। সেই সাথে পুরো টিমের জন্য জানিয়েছেন শুভ কামনাও! সাধারণ দর্শকরা বলছেন, ঢাকাই সিনেমায় এমন সুস্থ চর্চা চলমান থাকলে আগামিতে দেশি সিনেমারই সুফল!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্য মামুনঅমানুষআদরওয়েব সিরিজক্যাসিনোখোরশেদ আলম খসরুতালাশনিরববুবলীমিউজিক ভিডিওমিথিলালিড বিনোদনসেন্সরসৈকত নাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬

তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার!

মার্চ ২২, ২০২৬

পিএসএল ছেড়ে আইপিএল, কঠোর ব্যবস্থার পথে পিসিবি

মার্চ ২২, ২০২৬

দর্শকশূন্য মাঠে গড়াবে পিএসএল

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT