চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে কুস্তিগীরদের যৌন হয়রানি: অভিযোগপত্র দিলো পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ১৫, জুন ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
নেতা সমাবেশে বক্তা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) সাবেক সভাপতি এবং ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে লাঞ্ছনা, যৌন হয়রানি এবং ধাওয়াসহ বিভিন্ন যৌন অপরাধের অভিযোগ এনেছে দিল্লি পুলিশ। একইসঙ্গে ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক বিনোদ তোমারের বিরুদ্ধে লাঞ্ছনা, যৌন হয়রানি প্ররোচনা ও ভয়-ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।

বেশ কয়েকজন কুস্তিগীরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ বৃহস্পতিবার অভিযোগপত্রটি দিল্লির আদালতে দাখিল করেছে। গত ৭ জুন কুস্তিগীরদের সাথে বৈঠকের পরে ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের দেয়া আশ্বাসের প্রেক্ষিতে ১৫ জুনের মধ্যে অভিযোগপত্র দাখিল করার কথা ছিল।

ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগীররা গত জানুয়ারিতে শুরু করেছিল আন্দোলন। এপ্রিলে তা আরও তীব্র হয় এবং ২৮মে থেকে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। বিক্ষোভ কর্মসূচি থেকে তিন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক ও বজরং পুনিয়া, এবং তাদের সমর্থকদের আটক করে দিল্লি পুলিশ। দিল্লির নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচিতে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়।

পরে তিন নারী কুস্তিগীর অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে জেতা পদকগুলো হরিদ্বারে গঙ্গা নদীতে ফেলে দেয়ার সিদ্ধান্ত নেন। পাশাপাশি ইন্ডিয়া গেটে একটি আমরণ অনশনের ঘোষণা দেন।

কৃষক ইউনিয়ন এবং খাপ পঞ্চায়েতের নেতাদের হস্তক্ষেপে কুস্তিগীররা তাদের পদক নদীতে ফেলে দেয়ার সিদ্ধান্ত পাল্টাতে রাজি হন। শর্ত হিসেবে তারা পাঁচ দিনের মধ্যে বিচার চেয়েছিলেন।

ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (ইউডব্লিউডব্লিউ) ও কুস্তির আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ভারতের কুস্তিগীরদের প্রতি আচরণের নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। ডব্লিউএফআই নতুন নির্বাচন না দিলে ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও রয়েছে।

আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিল (আইওসি) কুস্তিগীরদের সমর্থনে প্রকাশিত বিবৃতিতে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (আইওএ) তাদের ক্রীড়াবিদদের সুরক্ষা দেয়ার জন্য অনুরোধ করেছে।

ট্যাগ: অলিম্পিকআইওসিআদালতকুস্তিকুস্তিগীরডব্লিউএফআইদিল্লিপুনিয়াপুলিশবিনোদব্রিজ ভূষণ শরণ সিংভারতমালিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গরমে পায়ের যত্ন করবেন যেভাবে

পরবর্তী

বর্ষায় নৌপথে কোরবানির পশু পরিবহনে নৌপুলিশের সতর্কতা

পরবর্তী
নৌপথে কোরবানির পশু পরিবহনে নৌপুলিশের সতর্কতা বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষায় নৌপথে কোরবানির পশু পরিবহনে নৌপুলিশের সতর্কতা

কক্সবাজার সদর মডেল থানার অফিস ভবন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT