চাঁদপুর শহরের ৫ নং কয়লা ঘাট এলাকায় জেনারেটর বিস্ফোরণে এম ভি সাদিয়া অনিক নামের তেলবাহী ট্যাংকার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
রোববার ২৭ অক্টোবর বিকেলে সাড়ে ৪টায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
চাঁদপুর ফায়ার স্টেশনের উপ-সহকারি পরিচালক সৈয়দ মোরশেদ আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও কোস্টগার্ডের সদস্যরা। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গত শুক্রবার ১ টায় সাড়ে ৭ লাখ লিটার ডিজেল ও পেট্রোল নিয়ে জাহাজটি ঘাটে আসে। পরে আজ বিকেলে আনলোড করতে জেনারেটর চালু করলে হঠাৎ বিস্ফোরণ হয় বলেও জানান তিনি।








