চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হচ্ছে পাইপলাইনে চট্টগ্রাম-ঢাকায় তেল সরবরাহ, বছরে সাশ্রয় ২৩৬ কোটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
চট্টগ্রাম-ঢাকায় তেল সরবরাহের পাইপলাইন, বাংলাদেশে জ্বালানি উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে তেল সরবরাহ শুরু হচ্ছে এপ্রিলেই। বাণিজ্যিক তেল সরবরাহ শুরুর আগে পরীক্ষামূলক কার্যক্রম শেষ হয়েছে। 

রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে: ভূগর্ভস্থ এই পাইপলাইনে দ্রুত ও পরিবেশবান্ধব উপায়ে পরিবহন করা যাবে বছরে ২৭ লাখ মেট্রিক টন ডিজেল। এতে বার্ষিক সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা। পাইপলাইনের নিরাপত্তায় থাকছে আধুনিক প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় নজরদারি। ১৬ ইঞ্চি ব্যাসার্ধের আড়াই শ কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইনটিতে বছরে পরিবহন করা যাবে ২৭ লাখ মেট্রিক টন ডিজেল। ভবিষ্যতে চাহিদা বাড়লে সুযোগ আছে এ সক্ষমতা ৫৪ লাখ মেট্রিক টনে উন্নীত করার। এতে জ্বালানি তেল পরিবহনে সময় ও খরচ দুই-ই বাঁচবে। কমবে অপচয়, চুরি ও পদ্ধতিগত লোকসানও। বছরে সাশ্রয় করা যাবে ২৩৬ কোটি টাকা। আর তা সম্ভব হলে ১৬ বছরেই ওঠে আসবে ৩৬ হাজার কোটি টাকার বিনিয়োগ।

এতোদিন ধরে সাগরপথে জ্বালানি তেল আমদানি করার পর চট্টগ্রামের পতেঙ্গা থেকে নৌ, রেল ও সড়ক পথে দেশের নানা প্রান্তের মতো রাজধানী ঢাকাতে আসতো। কিন্তু এই প্রক্রিয়াটি ছিলো সময়সাপেক্ষ এবং পথে চুরির কারণে লোকশান গুণতে হতো বিপিসিকে।

এছাড়া রাজনৈতিক অস্থিরতার সময়গুলোতে তেল সরবরাহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতো। শুষ্ক মৌসুমেও ছিলো নৌপথে পরিবহন প্রতিবন্ধকতা।

এমন পরিস্থিতিতে ২০১৮ সালে চট্টগ্রাম থেকে ঢাকা আড়াইশ কিলোমিটার তেল পরিবহন পাইপলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০২০’র ডিসেম্বরে কাজ শেষের লক্ষ্য নির্ধারণ হলেও পরে দুই ধাপে সময় এবং ব্যয় বাড়ানো হয়।

Reneta

বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান জানিয়েছেন: মার্চে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে। আগামী মাস থেকে শুরু করা যাবে পাইপলাইনের বাণিজ্যিক কার্যক্রম। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে পরিবহন হয়েছে জ্বালানি তেল। এখন ছোট ছোট ট্যাংকারে করে তেল আনতে হয়। যাতে অনেক ঝামেলা পোহাতে হয়। তবে পাইপলাইনটি চালু হলে এসব সমস্যা কেটে যাবে। এতে সময় ও খরচ দুইই বাঁচবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্বালানি তেলতেলতেল সরবরাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT