চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ছে তেলের দাম, হরমুজ চালু করতে ট্রাম্পের জোট গঠনের উদ্যোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ন ১৬, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় চালু করতে আন্তর্জাতিক মিত্রদের নিয়ে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছেন।

আজ (১৬ মার্চ) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি তার এই প্রস্তাবে কোনো ইতিবাচক সাড়া না আসে, তাহলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হতে পারে।

তিনি আশা প্রকাশ করেছেন, চীন, জাপান, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ এই উদ্যোগে যুক্ত হবে। তবে এখন পর্যন্ত ট্রাম্পের এই প্রস্তাবে বড় কোনো দেশের প্রকাশ্য সমর্থন পাওয়া যায়নি। ফ্রান্স ইতিমধ্যে জানিয়েছে, তারা এই অঞ্চলে নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করার পরিকল্পনা করছে না।

গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রোববার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলারের বেশি ওঠে। পরে কিছুটা কমে সোমবার ভোরে তা দাঁড়ায় ১০৪ দশমিক ৬৩ ডলার, যা আগের তুলনায় প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেশি।

বিশ্ববাজারে তেলের দামের এই ঊর্ধ্বগতির পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়াকে। সাধারণত বিশ্বে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পতেলের দামহরমুজ প্রণালী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাড়ছে তেলের দাম, হরমুজ চালু করতে ট্রাম্পের জোট গঠনের উদ্যোগ

মার্চ ১৬, ২০২৬

বাংলাদেশের রিভিউ চাওয়ায় আপত্তি, ম্যাচ রেফারির কাছে অভিযোগ পাকিস্তানের

মার্চ ১৬, ২০২৬

সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মার্চ ১৬, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

মার্চ ১৬, ২০২৬

মিরাজ বলছেন, সবার ‘পারফরম্যান্সে’ ম্যাচ জিতেছেন

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT