চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিভি পর্দায় ‘সেরাকণ্ঠ সিজন ৭’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ০৪, মে ২০২৩
বিনোদন
A A

বৃহস্পতিবার (৪ মে) থেকে চ্যানেল আইয়ের পর্দায় ফিরছে সংগীত নিয়ে দেশের প্রধান প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন ৭’। এদিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সংগীত নিয়ে দেশের সবচেয়ে বড় এই রিয়েলিটি শো দেখতে পারবেন।

‘সেরাকণ্ঠ’র প্রকল্প প্রধান ইজাজ খান স্বপন আগেই জানিয়েছেন, ৪ মে থেকে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ‘সেরাকণ্ঠ’র নতুন পর্ব। এরপর তা উন্মুক্ত করা হবে চ্যানেলটির ডিজিটাল প্ল্যাটফর্মে।

এবারের আয়োজন নিয়ে তিনি বলেন,‘অসাধারণ সব প্রতিযোগী পেয়েছি এবার। স্মার্ট, ভার্সেটাইল সিঙ্গাররা এসেছে। মেধাবী প্রতিযোগী আর গুণী বিচারকসহ সামগ্রিক আয়োজন নিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত।’

Banglabid

স্বপন জানান, এবার প্রায় ৩৮ হাজার প্রতিযোগী নিবন্ধন করেছিলেন। এরপর প্রাথমিক অডিশন শেষে ১৮০ জনকে বাছাই করা হয়। তাদের নিয়ে চলছে গ্র্যান্ড অডিশন। এরপর ধাপে ধাপে বাছাইয়ের মাধ্যমে গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে যাবে অনুষ্ঠান।

এবারের আসরে প্রধান বিচারক হিসেবে আয়োজনটির সঙ্গে যুক্ত রয়েছেন কিংবদন্তী শিল্পী রুনা লায়লা। তার সঙ্গে বিচারকের আসনে আরও আছেন নন্দিত দুজন কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। এর মধ্যে রুনা লায়লা এই আয়োজনে যোগ দেবেন সুপার সিক্সটিন রাউন্ড থেকে।

সিজন ৭ প্রতিযোগীদের নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন ইজাজ খান স্বপন। তার ভাষ্য, ‘এতো ভালো ছেলে-মেয়েরা এসেছে, বলে বোঝাতে পারবো না। অবিশ্বাস্য! আমি তো অনেক রিয়্যালিটি শো করেছি। আমার কাছে মনে হয়েছে, এ যাবতকালে, এমনকি চ্যানেল আইয়ের ইতিহাসে এটাই সেরা কালেকশন। এটা শুধু আমি না, বিচারকরাও বলছেন। তুলনামূলকভাবে ছেলেরা অসম্ভব ভালো গাইছে। স্মার্ট, ভার্সেটাইল সিঙ্গাররা এসেছেন। কয়েকটা মেয়েও এসেছে, যাদের গায়কী গড গিফটেড। এবারের প্রতিযোগী, জাজ প্যানেল এবং সামগ্রিক আয়োজন নিয়ে আমি খুশি।’

Reneta

আয়োজনটির প্রধান পৃষ্ঠপোষক ঐক্যডটকমডটবিডি। মিডিয়া পার্টনার গানবাংলা টেলিভিশন। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন। স্ন্যাকস পার্টনার হিসেবে রয়েছে মীনা বাজার। পুরো আয়োজনটির উপস্থাপনায় থাকছেন শান্তা জাহান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইজাজ খান স্বপনগানচ্যানেল আই সেরাকণ্ঠরুনা লায়লারেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনসংগীতসামিনা চৌধুরীসিনেমাসেরাকণ্ঠ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে নিয়ে ৭ বছর আগের মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে

আগস্ট ৯, ২০২৬

কমলাপুর স্টেডিয়ামের এমন দশা, প্রশাসককে বরখাস্তই করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT