বাংলাদেশ

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন

পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রযুক্তি ও নিরাপত্তা বিষয়ক তথ্য প্রদর্শনী।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন ভবনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিসহ পোস্টাল ব্যালটে ভোটদানের মোবাইল অ্যাপ্লিকেশন ‘পোস্টাল ভোট বিডি’ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ মোবাইল অ্যাপ্লিকেশনটি উদ্বোধন করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রবাসীরা ছাড়াও আগামী নির্বাচনে নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোট দিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে।

ইসি জানায়, বাংলাদেশি এবং দেশের ভেতরে পোস্টাল ব্যালটে যারা ভোট দেবেন তাদের নিবন্ধন শুরু হবে বুধবার (১৯ নভেম্বর)। মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ইসি আরও জানায়, পোস্টাল ব্যালটে ভোট দিতে ভোটারদের নিবন্ধন করতে হবে। এর জন্য তারা সময় পাবেন পাঁচদিন। ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হবে। চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

বিষয়:আনুষ্ঠানিক উদ্বোধন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…