বাংলাদেশ

নগর ভবনের শূন্য কক্ষগুলোতে হবে সমবায় মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম

নগর ভবনের শূন্য কক্ষগুলোতে দাপ্তরিক কার্যক্রমের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী রোববার থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের শূন্য কক্ষগুলোতে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

আজ ২৮ ডিসেম্বর শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এছাড়াও আজ ঢাকার হেয়ার রোডস্থ স্থানীয় সরকার উপদেষ্টা’র বাসভবনের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, দাপ্তরিক কার্যক্রম একদিনের জন্যেও বন্ধ রাখা হবে না।

তিনি বলেন, আগামী রোববার থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের শূন্য কক্ষগুলোতে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের চলমান জনবান্ধব উন্নয়ন কার্যক্রমকে ব্যহত করা এবং বিগত ফ্যাসিস্ট আমলের দুর্নীতির তথ্য লোপাট করার ষড়যন্ত্রকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আগের চেয়ে আরও দৃঢ় চিত্তে মন্ত্রণালয়ের কার্যক্রমকে গতিশীল করতে সকল কর্মকর্তাদের প্রতি নির্দেশনা প্রদান করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

বিষয়:আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নগর ভবন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…