পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ পুনরায় খুলেছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান ও অন্যান্য আর্থিক সংস্থা।
আজ (২৪ মার্চ) মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাভাবিক কর্মঘণ্টায় অফিস কার্যক্রম চলবে। ঈদের ছুটি শেষে কর্মজীবী মানুষদের রাজধানীতে ফেরা শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরতে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে।
গত শনিবার দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। ছুটি শেষে আজ থেকে কর্মজীবীরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিচ্ছেন। একইসঙ্গে ব্যাংক, বিমা, শেয়ারবাজার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও শুরু হয়েছে।
তবে অফিস খোলার পরপরই আবারও ছুটির আমেজ থাকছে। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যোগ হওয়ায় অনেকেই ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অনেক কর্মজীবীর ছুটি টানা ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত দীর্ঘায়িত হচ্ছে।








