অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত আফসানা মিমি। তবে নির্মাণেও রয়েছে তার দক্ষতা। অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণ করতে দেখা গেছে তাকে। দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের জন্য এবার তিনি নির্মাণ করলেন একটি ওয়েব ফিল্ম।
যেটির নাম ‘অফ দ্য মার্ক’। বৃহস্পতিবার (৩০ মে) থেকেই দর্শক আইস্ক্রিনে ফিল্মটি দেখতে পারবেন। পারিপার্শ্বিক বাধা অতিক্রম করে ছোট শহরের একজন কিশোরের ক্রিকেটার হওয়ার গল্প নিয়ে এটি নির্মাণ করেছেন আফসানা মিমি।
সাধারণ গল্পে নির্মিত হয়েছে ‘অফ দ্য মার্ক’- এমনটা জানিয়ে মিমি বলেন, “১৪ বছরের এক কিশোরের স্বপ্নপূরণের গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। সেই স্বপ্নের পেছনে তার মায়ের ত্যাগ ও সংগ্রাম কতখানি, সেটাও দেখানো হয়েছে। খুব সাধারণ একটা গল্প। তাই নির্মাণেও সেই সাধারণ বিষয়টি রাখার চেষ্টা করেছি।”
সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে বাগেরহাটে। সেখানে গিয়েই দীপু চরিত্রে চূড়ান্ত করা হয়েছে আরহামকে। এটি অভিনেতার ওটিটিতে প্রথম কাজ। ফিল্মে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নুর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান, খালিদ হাসান রুমি, আরিবা, আনাস, শামসুল হাদি, আশরাফুল আলম, তামান্না ইসলাম প্রমুখ।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":3,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2024/05/afsana-mimi-web-film-750x536.jpg)






