চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ পূর্বাহ্ণ ১৯, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে বিশ্বকাপ মঞ্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের দারুণ এক অর্জন রয়েছে। ২০০৭ সালে টিম ইন্ডিয়ার সঙ্গে ৫ উইকেটের দুর্দান্ত এক জয়ের নজির গড়ে লাল-সবুজের দল। সেই ঘটনার পুনরাবৃত্তির অপেক্ষায় সাকিব আল হাসানের দল। স্বাগতিকদের মুখোমুখি হওয়ার আগে দেখে নেয়া যাক  পরিসংখ্যান কী বলছে। 

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচের মধ্য দিয়ে ভেন্যুটিতে প্রথমবার হতে যাচ্ছে বিশ্বকাপের ম্যাচ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে খেলাটি শুরু হবে।

২০১৯ বিশ্বকাপের পর বাংলাদেশ-ভারত ওয়ানডে‌ ম্যাচের জয়-পরাজয়ের হিসাবে অবশ্য এগিয়ে টিম টাইগার্স। যদিও এ সময়ে ভেতর দল দুটি কেবল চারটি ম্যাচ খেলেছে। যার ৩টিতেই টাইগাররা জয় পায়। ভারত একটিতে, সেটিও ডিসেম্বরে ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ জেতার পর।

পরিসংখ্যানের দিকে তাকালে অবশ্য জয়ের পাল্লাটা ভারতের দিকেই ভারি। ৪০ ওয়ানডেতে ভারতের ৩১ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ৮টিতে, ফলাফল হয়নি এক ম্যাচে। সাকিব-লিটনদের ৮ জয়ের ৬টিই ঘরের মাটিতে এবং অন্য দুটি নিরপেক্ষ ভেন্যুতে। ভারতের মাটিতে এখনো একদিনের ক্রিকেটে লাল-সবুজের প্রতিনিধিরা কোনো জয় পায়নি।

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের সাক্ষাৎ হয়েছে চারবার। এখানেও লড়াইয়ের ফল কথা বলছে ভারতের পক্ষে। দুদলের চার দেখায় ওয়েস্ট ইন্ডিজে হওয়া ২০০৭ সালের বিশ্বকাপেই শুধু জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর ২০১১, ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপে ভারতের সঙ্গে তিন দেখার কোনোটিতে তারা জয় পায়নি।

২০০৭ বিশ্বকাপে মাশরাফী বিন মোর্ত্তজা, আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ রফিকের বোলিং তোপে ১৯১ রানে গুটিয়ে যায় রাহুল দ্রাবিড়ের দল। সেই ম্যাচে তামিম-মুশফিক-সাকিবের তিন ফিফটিতে সহজ জয় পায় বাংলাদেশ। এবার ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের দলের বিপক্ষে সাকিব-মুশফিক খেললেও স্কোয়াডে নেই তামিম। বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ২৮৬ রান, ভারতের ৩৭০।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩পরিসংখ্যানবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT