চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুত ৫ উইকেট তুলে চালকের আসনে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে সময় উপযোগী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন বাবর আজম। এরপরই তাকে সাজঘরে ফিরিয়ে ভারতীয় দলে স্বস্তি ফেরান মোহাম্মাদ সিরাজ। পাকিস্তানি অধিনায়কের বিদায়ের পর দ্রুত আরও পাঁচ ব্যাটার আউট হন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৩৫.২ ওভারে ৭ উইকেটে ১৭১ রান। শাদাব মোহাম্মাদ নেওয়াজ ২ ও হাসান আলী শূন্য রানে ক্রিজে আছেন।

পাকিস্তানের দলীয় ৭৩ রানে দুই উইকেট হারানোর পর জুটি গড়েন বাবর ও রিজওয়ান। তৃতীয় উইকেটে এ দুই ব্যাটার যোগ করেন ৮২ রান। ফিফটির দেখা পাওয়া মাত্রই বাবর আজমকে বোল্ড করে ভারতীয় দলে স্বস্তি ফেরান মোহাম্মাদ সিরাজ। চমৎকার ব্যাটিং করতে থাকা পাকিস্তানের অধিনায়ক ৫৮ বলে ৭ চারে খেলেন ৫০ রানের ইনিংস।

বাবরের বিদায়ের পর ফিফটি পান রিজওয়ান। তার সঙ্গে বড় জুটি গড়তে ব্যর্থ হন শাকিল ও ইফতিখার। রিস্ট স্পিনার কুলদ্বীপ যাদবের করা ৩৩তম ওভারে লেগ বিফোরের ফাঁদে পড়ে শাকিল ৬ রান করে মাঠ ছাড়েন। একই ওভারে লেগ স্টাম্পের উপরে থাকা বল সুইপ করতে যান ৪ রান করা ইফতিখার। বল তার গ্লাভসে লেগে স্টাম্পে আঘাত করে।

অর্ধশতক থেকে মাত্র এক রান দূরে থাকতে মোহাম্মাদ রিজওয়ানকে বোল্ড করেন জাসপ্রীত বুমরাহ।  এরপর ২ রান করা শাদাব খানও বোল্ড হন বুমরাহর বলে। মাত্র ১৬ রান যোগ করতেই ৫ উইকেট হারায় পাকিস্তান। ২ উইকেটে ১৫৫ থেকে আকস্মিকভাবে স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৭১ রান।

এর আগে বল হাতে খরুচে হলেও ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন মোহাম্মাদ সিরাজ। পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিক লেগ বিফোরে কাটা পড়ে ড্রেসিং রুমে ফিরেছেন।

Reneta

শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের দুই ওপেনারের শুরুতেই চার মারার নেশায় পেয়ে বসে। জাসপ্রীত বুমরাহর করা প্রথম ওভারে আসে চার রান। বাউন্ডারি মারেন আবদুল্লাহ শফিক। পরে মোহাম্মাদ সিরাজের করা দ্বিতীয় ওভারে তিনটি চার মারেন ইমাম উল হক। চতুর্থ ওভারের প্রথম বলটি সীমানা ছাড়া করেন শফিক।

বল হাতে বুমরাহ অবশ্য পঞ্চম ওভারটিতে পান মেডেন। কমতে থাকে রানের গতি। অষ্টম ওভারে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি। শফিক ২৪ বলে ৩ চারে ২০ রান করে সাজঘরে যান।

ব্যাট হাতে ছন্দেই ছিলেন ইমাম উল হক। ভারতীয় বোলারদের সামলে তুলছিলেন রান। ইনিংসটা অবশ্য বড় করতে পারেননি পাকিস্তানি ওপেনার। জাসপ্রীত বুমরাহর বলে লোকেশ রাহুলের গ্লাভসবন্দি হওয়ার আগে ৩৮ বলে ৬ চারে করেন ৩৬ রান।

মোহাম্মাদ রিজওয়ান এক রান করেই আউট হওয়া থেকে রক্ষা পান। আম্পায়ার রবীন্দ্র জাদেজার এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দিলেও রিভিউ দেন রিজওয়ান। টিভি রিপ্লেতে দেখা যায়, বল স্টাম্প মিস করছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩কুলদ্বীপপাকিস্তানবাবরবুমরাহভারতরিজওয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT