চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার নায়কের সমান রেকর্ড হওয়াটা বিশাল সম্মানের বিষয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ন ০৬, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। বিশ্বকাপে নিজের ৩৫তম জন্মদিনে অনন্য কীর্তিতে নাম লিখিয়েছেন ডানহাতি এ ব্যাটার। কলকাতার ইডেন গার্ডেন্সে কিং কোহলি ৪৯তম সেঞ্চুরি পূর্ণ করার পর তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ অভিনন্দন বার্তা দেন শচীন। 

কিংবদন্তি এ ক্রিকেটার নিজের বয়সের প্রসঙ্গ টেনে রসিকতাও করেন। লিখেছেন, ‘ভালো খেলেছে বিরাট। এ বছরের শুরুতে ৪৯ থেকে ৫০-এ যেতে আমার ৩৬৫ দিন লেগেছে। আশা করি তুমি ৪৯ থেকে ৫০-এ যাবে এবং আগামী কয়েকদিনের মধ্যে আমার রেকর্ড ভাঙবে। অভিনন্দন!!’

ক্যারিয়ারের ২৭৭তম ইনিংসে মাইলফলকে পৌঁছান কোহলি। ৪৫২ ইনিংসে ৪৯ সেঞ্চুরি করে শচীন অবসরে গেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির মোট সেঞ্চুরি এখন ৭৯টি, টেস্টে ২৯ ও টি-টুয়েন্টিতে একটি শতক আছে তার।

শচীনের বার্তা সম্পর্কে প্রশ্ন করা হলে আবেগাক্রান্ত কোহলি বলেন, ‘টেন্ডুলকারের বার্তাটি একেবারেই বিশেষ। আমার জন্য এটা এখনই গ্রহণ করা অনেক বড় কিছু।

‘সত্যি কথা বলতে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আমার নায়কের রেকর্ডের সমান হওয়াটা আমার জন্য বিশাল এক সম্মানের বিষয়। আমি জানি যে মানুষ তুলনা করতে পছন্দ করে। আমি কখনোই তার মতো ভালো হতে পারবো না।’

‘আমরা সবাই তার দিকে তাকিয়ে থাকি, সেটির একটা কারণ আছে। ব্যাটিংয়ের ক্ষেত্রে তিনি নিখুঁত। আমার সেরাটা দেয়ার, দেশের হয়ে ম্যাচ জেতার চেষ্টা করছি। যাই ঘটুক না কেন, তিনি সবসময় আমার নায়ক হয়ে আছেন। এটা আমার জন্য খুবই আবেগপূর্ণ মুহূর্ত।’

Reneta

‘আমি কোন অবস্থান থেকে উঠে এসেছি তা জানি। অতীতের দিনগুলোতে আমি তাকে টিভিতে খেলতে দেখেছি। তাই এখানে দাঁড়িয়ে তার মতো কারোর কাছ থেকে প্রশংসা পাওয়া আমার কাছে অনেক অর্থবহ।’

কোহলির এখন পর্যন্ত চলতি ওয়ানডে বিশ্বকাপে আট ম্যাচে ১০৮.৬০ গড়ে চারটি হাফ সেঞ্চুরি ও দুই সেঞ্চুরিসহ করেছেন দ্বিতীয় সর্বাধিক ৫৪৩ রান।
সবচেয়ে বেশি রান করা সাউথ আফ্রিকার কুইন্টন ডি ককের সংগ্রহ ৫৫০ রান।

ওয়ানডে ফরম্যাটে ২০২৩ সালে ভারতের সাবেক অধিনায়কের ব্যাট রীতিমতো হাসছে। ২১ ইনিংসে ৭২.১৮ গড়ে ৯৯.৮২ ছয় হাফ সেঞ্চুরি ও পাঁচ সেঞ্চুরিসহ করেছেন ১,১৫৫ রান। এক পঞ্জিকাবর্ষে অষ্টমবারের মতো ওয়ানডেতে এক হাজারের অধিক রান করেছেন। শচীনের সাতবার করা এই রেকর্ড ছাড়িয়ে গেছেন টিম ইন্ডিয়ার মহাতারকা।

ফর্মের তুঙ্গে থাকা নিয়ে কোহলির ভাষ্য, ‘আমি নিজেকে উপভোগ করছি,। আমি এটা থেকে যে শিক্ষা নিতে পারি তা হল, আপনি এখনও আপনার অভিজ্ঞতার কারণে রান করতে সক্ষম। ঈশ্বর আমাকে আবার সেই আনন্দ দিয়ে আশীর্বাদ করেছেন। তাতে আমি আনন্দিত। যে কাজগুলো এত বছর ধরে করেছি, তা আবার করতে পারছি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকোহলিভারতলিড স্পোর্টসশচীনসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে ছারছীনার পীর ছাহেবের শোক

এপ্রিল ৩, ২০২৬

মেহেরপুরে আগুনে পুড়ল প্রায় ১০০ বিঘা জমির গম

এপ্রিল ৩, ২০২৬

চিত্রনায়ক আলমগীরের জন্মদিনে চ্যানেল আইয়ে লাল গালিচা সংবর্ধনা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ৩, ২০২৬

ইরানকে আবারও চুক্তিতে রাজি হতে বললেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT