চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইকেটে শীর্ষে শামি, সেরা দশে আর যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ন ২০, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগেই আগেই অনুমিত ছিল, দর্শকরা দেখতে চলেছে রান উৎসব, হয়েছেও তাই। তবে ব্যাটিংবান্ধব পিচে বোলারদের গলায় বারবার উঠেছে উইকেটের মালা।

একদিনের ক্রিকেটের বিশ্ব আসরটি বোলারদের জন্য ছিল অগ্নিপরীক্ষা। এর মাঝেও দেখা গেছে অসাধারণ কিছু বোলিং পারফরম্যান্স। পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে, উইকেট শিকারিদের তালিকার সেরা দশে পেস বোলারদের আধিক্য।

রোমাঞ্চকর ফাইনালের মধ্য দিয়ে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা নেমেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দেড়মাস ধরে চলা লড়াই শেষে শিরোপা নির্ধারণী মঞ্চে ট্রফি উঁচিয়ে ধরেছে অস্ট্রেলিয়া। একনজরে দেখা যাক সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে শীর্ষ দশ উইকেট সংগ্রাহকের তালিকা।

১/ মোহাম্মাদ শামি: প্রথম চার ম্যাচে ভারতের একাদশেই ছিলেন না শামি। চোটের কারণে টুর্নামেন্টে থেকে হার্দিক পান্ডিয়া ছিটকে যাওয়ায় তার কপাল খোলে। দুর্দান্ত ধারালো বোলিংয়ে টিম ইন্ডিয়ার এ পেসার ৭ ম্যাচ খেলেই আসরে মাত্র ১০.৭০ গড়ে সর্বাধিক ২৪ উইকেটের মালিক হয়েছেন।

অন্যরা যেখানে ৭০, ৮০ বা ৯০ ওভার বল করার সুযোগ পেয়েছেন,সেখানে শামি বল করেছেন ৪৮.৫ ওভার, ইকোনমি রেট ৫.২৫। তিনবার পেয়েছেন পাঁচ কিংবা তার অধিক উইকেট। সেরা বোলিং ফিগার ৫৭ রানে ৭ উইকেট, সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে। ভারতকে ফাইনালে তুলতে তার অবদান অনস্বীকার্য।

২/ অ্যাডাম জাম্পা: ব্যাটিং সহায়ক উইকেটে লেগস্পিনে নিজের ঝলক দেখাতে জাম্পা বেশ সফল। গুরুত্বপূর্ণ সময়ে দলের হয়ে এনে দিয়েছেন ব্রেক থ্রু। ১১ ম্যাচে ২২.৩৯ গড়ে ৫.৩৬ ইকোনমি রেটে ২৩ উইকেট তুলে অজিদের হেক্সা মিশন সফল করতে দারুণ ভূমিকা রাখেন।

Reneta

৩/ দিলশান মাদুশাঙ্কা: দশ দলের বিশ্বকাপে টেবিলের নয় নম্বরে থেকে আসর শেষ করে শ্রীলঙ্কা। সাবেক বিশ্বচ্যাম্পিয়দের টুর্নামেন্টের ভরাডুবির মাঝেও বল হাতে সফল ছিলেন মাদুশাঙ্কা। লঙ্কান পেসার ৯ ম্যাচে ২৬ গড়ে ৬.৭০ ইকোনমি রেটে ২১ উইকেট পান।

৪/ জাসপ্রীত বুমরাহ: ভারতের পেস আক্রমণের অপরিহার্য সদস্য তিনি। নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে লাগামের ভেতর রাখতে ছিলেন সক্ষম।
১১ ম্যাচে ১৮.৬৫ গড়ে ৪.০৬ ইকোনমি রেটে পেয়েছেন ২০ উইকেট।

৫/ জেরাল্ড কোয়েটজি: সেমিফাইনালে বিশ্বকাপ মিশন শেষ করা সাউথ আফ্রিকার হয়ে সর্বাধিক উইকেট শিকারি কোয়েটজি। ডানহাতি পেসার ৮ ম্যাচে ১৯.৮০ গড়ে ৬.২৩ ইকোনমি রেটে ২০ উইকেট শিকার করেন।

৬/ শাহিন শাহ আফ্রিদি: শেষ চারে উঠতে ব্যর্থ হওয়া পাকিস্তানের এ পেসার বল হাতে নেন ১৮ উইকেট। ৯ ম্যাচে ২৬.৭২ গড়ে তার ইকোনমি রেট ছিল ৫.৯৩।

৭/ মার্কো জানসেন: সাউথ আফ্রিকান পেস অলরাউন্ডার ৯ ম্যাচে ২৬.৪৭ গড়ে ৬.৫২ ইকোনমি রেটে ১৭ উইকেট পকেটে পুরেন।

৮/ রবীন্দ্র জাদেজা: টিম ইন্ডিয়ার বাঁহাতি স্পিন অলরাউন্ডার ১১ ম্যাচে ২৪.৮৭ গড়ে ৪.২৫ ইকোনমি রেটে ১৬ উইকেট পান।

৯/ জস হ্যাজেলউড: ফাইনালে ২ উইকেটে পেয়ে এই অস্ট্রেলিয়ান পেসার শীর্ষ দশ উইকেট সংগ্রাহকের তালিকায় ঢুকেছেন। ১১ ম্যাচে ২৮.০৬ গড়ে ৪.৮১ ইকোনমি রেটে নেন ১৬ উইকেট।

১০/ মিচেল স্যান্টনার: ব্ল্যাক ক্যাপস স্পিনার বল যাতে দলকে সেমিফাইনালে তোলায় কার্যকরী ভূমিকা রাখেন। ১০ ম্যাচে ২৮.০৬ গড়ে ৪.৮৪ ইকোনমি রেটে ১৬ উইকেট দখল করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: উইকেটওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডভারতলিড স্পোর্টসশামি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রীর হজ অনিশ্চিত

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কাকে ভোট দিবেন ওমর সানী, জানিয়ে ফেসবুকে পোস্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উপদেষ্টা হিসেবে নিজেকে ৭০ প্লাস মার্কস দিয়ে যাবো: অর্থ উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের ওয়াশরুম থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনে ২–৩ কাপ কফি পান করলে কমে ডিমেনশিয়ার ঝুঁকি!

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT