চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিদায়ঘণ্টা বাজিয়ে শীর্ষে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিদায়ঘণ্টা বাজিয়ে শীর্ষে ভারত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপটা ভালো যাচ্ছে না বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। আগের পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে তারা। নিজেদের ষষ্ঠ ম্যাচে ভারতের দেয়া স্বল্প রান তাড়ায় নেমে রীতিমত বিধ্বস্ত হয়েছে জশ বাটলারের দল। হেরেছে ১০০ রানে। ইংলিশদের বিদায়ঘণ্টা বাজিয়ে টেবিলের শীর্ষে ফিরে সেমিফাইনাল প্রায় নিশ্চিত ভারতের।

লক্ষ্ণৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। রোহিতের লড়াই করা ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২২৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ৩৪.৫ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ভারতের কাছে হেরে সেমির পথ থেকে প্রায় নিশ্চিতভাবেই ছিটকে গেল বিশ্বচ্যাম্পিয়নরা।

স্বল্প রান তাড়ার লক্ষ্যে নেমে ভালোই শুরু পেয়েছিল ইংল্যান্ড। প্রথম উইকেট জুটিতে ৩০ রান তোলে তারা। পঞ্চম ওভারের পঞ্চম বলে ডেভিড মালান ফিরে যান ১৭ বলে ১৬ রান করে।

Banglabid

এরপর ভারতীয় বোলারদের সামনে ইংলিশ ব্যাটাদের কেউই দাঁড়াতে পারেননি। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট ছুঁড়ে এসেছে ব্যাটাররা। রানের খাতা খোলার আগেই ফিরেছেন দলের অন্যতম দুই ব্যাটার জো রুট ও বেন স্টোকস।

ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৭ রান করেছেন লিয়াম লিভিংস্টোন। ৪৩ বল খেলে ফিরে যান কুলদীপের শিকার হয়ে। দুই অঙ্কের ঘরে পৌঁছানো বাকী ব্যাটারদের রান ছিল ১০ থেকে ১৬ এর ঘরে।

ভারতের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। জাসপ্রীত বুমরাহ নেন তিনটি। এছাড়া কুলদীপ যাদব দুটি ও রবীন্দ্র জাদেজা নেন এক উইকেট।

Reneta

এর আগে ইংলিশ বোলারদের তোপে শুরুতেই চাপে পড়েছিল উড়তে থাকা ভারত। লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবকে নিয়ে বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন রোহিত শর্মা।

ব্যাটে নেমে দ্রুত ৩ উইকেট হারায় স্বাগতিক দলটি। চতুর্থ ওভারের শেষ বলে দলীয় ২৬ রানে শুভমন গিল ফিরে যান ১৩ বলে ৯ রান করে। দারুণ ছন্দে থাকা বিরাট কোহলি বিশ্বমঞ্চে ক্যারিয়ারে প্রথমবার শূন্য রানে আউটের ঘটনাও দেখে ফেলেন।

সপ্তম ওভারে ডেভিড উইলিকে এগিয়ে এসে মাথার উপর দিয়ে মারতে গিয়েছিলেন, তাতে গড়বড় করে ক্যাচ দিয়ে বসেন কোহলি। মিডঅনে বেন স্টোকসের তালুবন্দি হন। ৯ বল খেলে শূন্য রানে ফিরে যান। ওয়ানডেতে এ নিয়ে ১৬তম ডাক হাঁকালেন মহাতারকা ব্যাটার।

১২তম ওভারের পঞ্চম বলে দলীয় ৪০ রানে শ্রেয়াস আয়ারকে ফেরান ক্রিস ওকস। ১৬ বলে ৪ রান করেন আয়ার। চতুর্থ উইকেট জুটিতে লোকেশ রাহুলকে নিয়ে দলকে চাপমুক্ত করেন রোহিত। জুটিতে ৯১ রান তোলেন দুজনে।

৩১তম ওভারের দ্বিতীয় বলে রাহুলকে ফেরান ডেভিড উইলি। ৫৮ বলে ৩৯ রান করে ফিরে যান রাহুল। ৩৭তম ওভারের পঞ্চম বলে দলীয় ১৬৪ রানে একপ্রান্ত আগলে রাখা রোহিত ফিরে যান আদিল রশিদের শিকার হয়ে। ১০১ বলে ৮৭ রান করেন ভারত অধিনায়ক।

রোহিত ফেরার পর ফের চাপে পড়ে ভারত। ৪০.৩ ওভারে রশিদের শিকার হয়ে জাদেজা ফিরে যান ১৩ বলে ৮ রান করে। পরের ওভারে ১ রান করা মোহাম্মদ শামিকে ফেরান মার্ক উড। পরে জাসপ্রীত বুমরাহকে নিয়ে সংগ্রহ বাড়ান সূর্যকুমার যাদব। ৪৬.২ ওভারে দলীয় ২০৮ রানে সূর্যকুমারকে ফেরান উইলি। ৪৭ বলে ৪৯ রান করেন সূর্যকুমার।

ইনিংসের শেষ বলে রানআউট হন বুমরাহ। ২৫ বলে ১৬ রান করেন। ১৩ বলে ৯ রানে অপরাজিত থাকেন কুলদীপ যাদব।

ইংলিশদের হয়ে ডেভিড উইলি নেন তিনটি উইকেট। আদিল রশিদ ও ক্রিস ওকস নেন দুটি করে উইকেট। মার্ক উড নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডউইলিওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকুলদীপকোহলিবুমরাহভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিল্পকলায় রঙ্গপীঠ নাট্যদলের দুই যুগ পূর্তি উৎসব

পরবর্তী

নিহত পুলিশ সদস্যের পরিবারের সব দায়িত্ব নিয়েছে পুলিশ কর্তৃপক্ষ

পরবর্তী
Police officer speaking to the media in an office setting. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত পুলিশ সদস্যের পরিবারের সব দায়িত্ব নিয়েছে পুলিশ কর্তৃপক্ষ

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি জামায়াতের সহিংসতা ও মার্কিন ক্যাপিটল হিলের হামলার তুলনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি জামায়াতের সহিংসতাকে মার্কিন ক্যাপিটল হিলের হামলার সাথে তুলনা

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT