চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। খানিক পর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুপুর ২টা ৩০ মিনিটে খেলাটি শুরু হবে।
ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠা ব্যাটার শুভমান গিল একাদশে ফিরেছেন। বাদ পড়েছেন ঈশান কিষাণ। পাকিস্তানের একাদশে অবশ্য কোনো পরিবর্তন আসেনি।
দীর্ঘ পরিসংখ্যানের দিকে তাকালে অবশ্য জয়ের পাল্লাটা ভারি পাকিস্তানের দিকে। মুখোমুখি ১৩৪ ওয়ানডেতে পাকিস্তানের ৭৩ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৫৬টিতে, ফলাফল হয়নি পাঁচ ম্যাচে। বিশ্বকাপে ভারতের সঙ্গে ৭ দেখায় একটিতেও জিততে পারেনি পাকিস্তান।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদ্বীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মাদ সিরাজ।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী।







