চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে সাড়ে তিনশোর আশপাশে আটকাল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে চলতি বিশ্বকাপে এপর্যন্ত অপরাজিত ভারত। টানা ছয় জয়ে সেমির পথ পরিষ্কার রোহিত-কোহলিদের। নিজেদের সপ্তম ম্যাচে নেমেছে প্রতিবেশী শ্রীলঙ্কার বিপক্ষে, তুলেছে সাড়ে তিনশর বেশি রান। উড়তে থাকা স্বাগতিকদের জয়রথ থামাতে লঙ্কানদের প্রয়োজন ৩৫৮ রান।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে স্বাগতিকদের ব্যাটের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। শুভমন গিল, বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ারের দুর্দান্ত ইনিংসে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ৩৫৭ রানের সংগ্রহ গড়ে ভারত। গিল-কোহলি ও আয়ার ফিফটি পেয়েছেন। ক্যারিয়ারে প্রথম পাঁচ উইকেট শিকার করেছেন দিলশান মাদুশঙ্কা।

ভারতকে আগে ব্যাটে পাঠিয়ে ইনিংসের দ্বিতীয় বলে উইকেট তুলে নেন মাদুশঙ্কা। ৪ রান করে ফিরে যান রোহিত শর্মা। পরে কোহলিকে নিয়ে ১৮৯ রানের জুটি গড়েন শুভমন গিল। ৩০তম ওভারের শেষ বলে দলীয় ১৯৩ রানে গিলকে নিজের দ্বিতীয় শিকার বানান মাদুশঙ্কা। ১১ চার ও ২ ছক্কায় ৯২ বলে ৯২ রান করেন গিল।

এক ওভার পর আবার বলে আসেন মাদুশঙ্কা। ওভারের তৃতীয় বলে বিরাটকেও ফেরান। তার বলে শর্ট কাভার অঞ্চলে কোহলি ক্যাচ দেন পাথুম নিশাঙ্কার হাতে। ১১ চারে ৯৪ বলে ৮৮ রান করে যান ভারত তারকা।

সেইসঙ্গে কোহলি বাড়ান শচীনের রেকর্ড ৪৯ ওয়ানডে শতক ছোঁয়ার অপেক্ষা। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি শচীনের। কোহলির ৪৮টি। চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ড ম্যাচে ৯৫ রানে আউট হয়েছিলেন, সুযোগ হাতছাড়া করলেন এদিনও।

৪০তম ওভারের দ্বিতীয় বলে লোকেশ রাহুলকে ফেরান দুশমন্থ চামিরা। শর্ট এক্সট্রা কাভার অঞ্চলে দুশন হেমন্তের হাতে ক্যাচ দিয়ে রাহুল ফেরেন ১৯ বলে ২১ রান করে। ৪২তম ওভারের তৃতীয় বলে সূর্যকুমার যাদবকে চতুর্থ শিকার বানান মাদুশঙ্কা। ৯ বলে ১২ রান করে যান সূর্যকুমার।

Reneta

৪৮তম ওভারের তৃতীয় বলে শ্রেয়াস আয়ারকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবার পঞ্চম উইকেট শিকার করেন মাদুশঙ্কা। ৩ চার ও ৬ ছক্কায় ৫৬ বলে ৮২ রান করেছেন আয়ার।

ইনিংসের তিন বল বাকি থাকতে রানআউট হন ৪ বলে ২ রান করা মোহম্মদ শামি। জাসপ্রীত বুমরাহকে নিয়ে ইনিংস শেষ করেন রবীন্দ্র জাদেজা। ২৪ বলে ৩৫ রান করে শেষ বলে রানআউট হন জাদেজা।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ পাঁচটি উইকেট নিয়েছেন দিলশান মাদুশঙ্কা। ১০ ওভার বল করে ৮০ রান খরচ করেন তিনি। লঙ্কান পেসারের আগের সেরা বোলিং ফিগার ছিল ৪৯ রান খরচায় চার উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩কোহলিভারতমাদুশঙ্কাশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে খাত থেকে বিলিয়ন ডলারের বেশি আয় ট্রাম্পের

জুলাই ১, ২০২৬

চালু হলো বাংলা কিউআর, এক কোডেই সব ডিজিটাল লেনদেন

জুলাই ১, ২০২৬

হবিগঞ্জে লটকন ও মিশ্র ফলবাগান করে সফলতা

জুলাই ১, ২০২৬

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জুলাই ১, ২০২৬

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT