চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমির দৌড়ে পয়েন্ট টেবিল এখন যেমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ন ০৩, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

দশ দলের অংশগ্রহণে ভারতের মাটিতে চলা ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে চলছে সপ্তম রাউন্ডের খেলা। মাঠে গড়িয়েছে গ্রুপপর্বের অর্ধেকেরও বেশি ম্যাচ। সাত ম্যাচের সাতটিতে জয় নিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। দেখে নেয়া যাক সেমিতে ভারতের সঙ্গী হওয়ার দৌড়ে কে কোথায় আছে।

আসরে সব দলই একে অপরের বিপক্ষে একবার করে নামবে। সেরা চার দল খেলবে সেমিতে। ১০ ভেন্যুতে টুর্নামেন্টের মোট ৪৮ ম্যাচ হবে, যার ৪৫টি গ্রুপপর্বের। দুটি সেমি ও একটি শিরোপা নির্ধারণী মহারণ। বৃহস্পতিবার ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শেষ হয়েছে আসরের ৩৩তম লড়াই।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর টানা ছয় ম্যাচে হারের মুখ দেখেছেন লিটন-শান্তরা; ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়ে টিম টাইগার্স। ৭ ম্যাচে ছয় হার ও এক জয়ে ২ পয়েন্ট নিয়ে সবার আগে সেমির দৌড় থেকে ছিটকে গেছে সাকিব আল হাসানের দল।

পাঁচ ম্যাচে ১৪ পয়েন্টে টেবিলের শীর্ষে আছে অপরাজিত ভারত। সমান ম্যাচ খেলে এক হারে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে সাউথ আফ্রিকা। সাত ম্যাচের মধ্যে প্রোটিয়ারা কেবল নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে।

প্রথম দুই ম্যাচ হেরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শেষ চারটিতে জয় নিয়ে টেবিলের তিনে আছে প্যাট কামিন্সের দল। অজিরা অবশ্য ম্যাচ খেলেছে ছয়টি। একম্যাচ বেশি খেলে সমান পয়েন্টে রানরেটে পিছিয়ে চারে আছে দুর্দান্ত পারফর্ম করা নিউজিল্যান্ড।

সাত ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে পাকিস্তান। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে ছয়ে আছে এক ম্যাচ কম খেলা আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়েছে আফগানরা।

Reneta

আসরের প্রথম চারটিতে পরাজয় দেখেছিল শ্রীলঙ্কা। এর পর অবশ্য নেদারল্যান্ডস ও ইংল্যান্ডকে হারায় তারা। তবে শেষ ম্যাচে ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরে টেবিলে সাতে আছে তারা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা নেদারল্যান্ডসও আসরে জয় পেয়েছে দুটিতে। সাউথ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে তাদের পয়েন্ট সংখ্যাও চার। লঙ্কানদের থেকে রানরেটে পিছিয়ে আটে তারা।

এছাড়া সাত ম্যাচে একটি জয় নিয়ে টেবিলের নয়ে রয়েছে বাংলাদেশ। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে তলানিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

১২ নভেম্বর পর্যন্ত চলবে গ্রুপপর্বের ম্যাচগুলো। পরে হবে সুপার ফোরের সেমির লড়াই। ১৯ নভেম্বর আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপয়েন্ট টেবিলবাংলাদেশভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, দুই আওয়ামী লীগ নেতা আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

নাটোরে শিম চাষে লাভবান কৃষক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পদক্ষেপ স্কুল এন্ড কলেজে ভিন্নধর্মী আয়োজন

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT