চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বচ্যাম্পিয়নদের খাদের কিনারায় ঠেলে জিতল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটাররা ব্যাটিং করছে, বাংলাদেশি ক্রিকেটাররা ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হার। দ্বিতীয় ম্যাচের বাংলাদেশের বিপক্ষে জিতলেও শেষ দুম্যাচে আফগানিস্তান ও সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেছিল ইংল্যান্ড। পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রীতিমত বিধ্বস্ত হয়ে জশ বাটলারের দল। ইংলিশদের খাদের কিনারায় ঠেলে সেমির আশা বাঁচিয়ে রাখলো লঙ্কানরা।

বেঙ্গালুরুতে ১৪৬ বল হাতে রেখেই ইংলিশদের হারিয়েছে শ্রীলঙ্কা। এ নিয়ে আসরে নিজেদের পাঁচ ম্যাচের চারটিতে হারল ইংল্যান্ড। সেমিফাইনালে খেলতে বাকী চারটি ম্যাচের প্রত্যেকটিতেই জিততে হবে ইংলিশদের। শুধু তাতেই হবে না। সেক্ষেত্রে অন্যদলগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে বিশ্বচ্যাম্পিয়নদের। অন্যদিকে টানা তিন পরাজয়ের পর নেদারল্যান্ডস ও ইংল্যান্ডকে হারিয়ে সেমির দৌড়ে টিকে রইল শ্রীলঙ্কা।

বাঁচা-মরার লড়াইয়ে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। অধিনায়কের সিদ্ধান্তের মূল্যায়ন করতে পারেনি ব্যাটাররা, ম্যাথুজ-লাহিরুদের দুর্দান্ত বোলিংয়ে ৩২.২ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে নেমে পাথমু নিশাঙ্কা ও সাদিরা সামারবিক্রমার দুর্দান্ত জুটিতে ২৫.৪ ওভার ২ ব্যাটারকে হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে লঙ্কানরা।

Banglabid

ইংলিশদের দেয়া স্বল্প রান তাড়ায় নেমে শুরুতে অবশ্য চাপে পড়ে শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ৯ রানে কুশল পেরেরার উইকেট হারায় লঙ্কানরা। ৫ বলে ৪ রান করে ডেভিড উইলির বলে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পেরেরা।

ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে কুশল মেন্ডিসকে দ্বিতীয় শিকার বানান উইলি। ১২ বলে ১১ রান করে বাটলারের হাতে ক্যাচ দেন মেন্ডিস।

২৩ রানে দুই ব্যাটারকে হারিয়ে চাপে পড়া লঙ্কানদের হাল ধরেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও চারে নামা সাদিরা সামারাবিক্রমা। দুই ব্যাটারের অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটিতে সহজেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। ৮৩ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন নিশাঙ্কা, ৫৪ বলে ৬৫ রানে সাদিরা।

Reneta

ইংলিশদের হয়ে দুটি উইকেটই নেন ডেভিড উইলি।

এর আগে ব্যাটে নেমে শুরুটা খুব একটা খারাপ হয়নি বিশ্বচ্যাম্পিয়নদের। উদ্বোধনী জুটিতে ৪৫ রান তোলেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। ৬.৩ ওভারে মালানকে ফেরান লঙ্কান দলে মাথিশা পাথিরানার বদলি হিসেবে যুক্ত হওয়া অ্যাঞ্জেলো ম্যাথুজ। মালান ফিরে যান ২৫ বলে ২৮ রানে। দশম ওভারের চতুর্থ বলে রানআউট হয়ে ফেরেন ১০ বলে ৩ রান করা জো রুট।

১৩.২ ওভারে দলীয় ৬৮ রানে বেয়ারস্টোকে ফেরান কাসুন রাজিথা। ৩১ বলে ৩০ রান করেন ইংলিশ ওপেনার। পরে বেন স্টোকস একপ্রান্ত আগলে রাখলেও একে একে ফিরে যান জশ বাটলার, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী ও ক্রিস ওকস। তাদের মধ্যে দুঅঙ্কের ঘরে পৌঁছান কেবল মঈন। ১৫ বলে ১৫ রান করে ম্যাথুজের দ্বিতীয় শিকার হন।

৩১তম ওভারের প্রথম বলে স্টোকসকে ফেরান লাহিরু কুমারা। ৭৩ বলে ৪৩ রান করে ডিপ মিড উইকেট অঞ্চলে ক্যাচ দেন দুশন হেমন্ত’র হাতে। ওভারটির শেষ বলে ইনিংসের প্রথম ছক্কা দেখে ইংল্যান্ড। লাহিরুর বলকে মাঠের বাইরে পাঠান ডেভিড উইলি।

পরের ওভারে নবম ব্যাটারকে হারায় ইংল্যান্ড। ৩২তম ওভারের ষষ্ঠ বলে ওয়াইড দিয়ে বসেন মাহেশ থিকসানা। রান নিতে গিয়ে একটু আস্তেই দৌড়ান আদিল রশিদ। কুশল মেন্ডিসের থ্রতে ননস্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙ্গে যায়। রান আউট হয়ে ফিরে যান ৭ বলে ২ রান করা রশিদ।

৩৩ ওভারের দ্বিতীয় বলে থিকসানার ডেলিভারি এগিয়ে এসে মারতে যান মার্ক উড। ব্যাটে-বলে সংযোগ ঘটাতে না পারায় বল চলে যায় উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে। স্টাম্পিং হয়ে ফিরে যান উড। ৬ বলে ৫ রান করেন তিনি। ১৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন উইলি।

লঙ্কানদের হয়ে তিনটি উইকেট নেন লাহিরু কুমারা। অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কাসুন রাজিথা নেন দুটি করে উইকেট। মাহেশ থিকসানা নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডম্যাথুজলিড স্পোর্টসশ্রীলঙ্কাস্টোকস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রোটিয়া ম্যাচ দিয়েই জয়ে ফেরার লক্ষ্য পাকিস্তানের

পরবর্তী

ঘূর্ণিঝড় হামুন: মহেশখালীতে বিদ্যুৎ চালু হতে সময় লাগবে ২ মাস

পরবর্তী
বনজঙ্গলে বিশাল গাছের শাখা ও পাতা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় হামুন: মহেশখালীতে বিদ্যুৎ চালু হতে সময় লাগবে ২ মাস

খাজা টাওয়ার ভবনে আগুনের ধোঁয়া ও ক্ষতি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

খাজা টাওয়ারে আগুন: জীবিত উদ্ধার ৫, আটকে আছেন অনেকেই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সারাদেশে সারের ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্বিশার মৃত্যুর আগে শেষ ৯০ মিনিটে কী ঘটেছিল, চার্জশিটে প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT