চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাসেনের ঝড়ো সেঞ্চুরিতে প্রোটিয়াদের রানের পাহাড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ন ২১, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

নেদারল্যান্ডসের কাছে বিধ্বস্ত হওয়ার পর নিজেদের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে দারুণ করেছে সাউথ আফ্রিকা। হেনরিখ ক্লাসেনের ঝড়ো সেঞ্চুরিতে ইংলিশদের সামনে ৩৯৯ রানের পাহাড় গড়েছে প্রোটিয়ারা। 

শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রোটিয়াদের ব্যাটে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ৩৯৯ রানের সংগ্রহ পায় সাউথ আফ্রিকা।

শেষ ১০ ওভারে ইংলিশ বোলারদের রীতিমত তুলোধুনো করেছেন হেনরিখ ক্লাসেন ও মার্কো জানসেন। চার-ছক্কার ফুলঝুরিতে তুলেছেন ১৪৩ রান। আর শেষ পাঁচ ওভারে তুলেছেন ৮৪ রান। যদিও শেষ ওভারে দুই ব্যাটারকে হারিয়েছে প্রোটিয়ারা।

ইনিংসের শুরুতেই কুইন্টন ডি ককের উইকেট হারালেও পরে দারুণ করেছেন ব্যাটাররা। অধিনায়ক টেম্বা বাভুমা অসুস্থতার কারণে ছিলেন না এই ম্যাচে। তার বদলি হিসেবে নামা রেজা হেনড্রিক্স খেলেছেন দুর্দান্ত। রসি ফন ডার ডুসেনকে নিয়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। নয়টি চার ও ৩টি ছক্কায় ৭৫ বলে ৮৫ রান করে ফেরেন। আটটি চারে ৬১ বলে ৬০ রান করেন ডুসেন।

ইংলিশ বোলারদের বিপক্ষে ডি কক ও ডেভিড মিলার প্রোটিয়া ব্যাটারদের প্রায়ই প্রত্যেকেই ব্যাট হাতে দারুণ করেছেন। ৪৪ বলে ৪২ রান করে মার্করাম ফেরার পর দ্রুতই ফিরে যান মিলার। নামের সঙ্গে যোগ করেন মাত্র ৫ রান। এরপর মার্কো জানসেনকে নিয়ে রানের পাহাড় গড়েন ক্লাসেন।

ইংলিশ বোলারদের বিরুদ্ধে তান্ডব চালিয়ে ৬১ বলে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মাঝে যা স্থান করে নিয়েছে ছয়ে। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে সবার শীর্ষে আছেন ক্লাসেনের সতীর্থ এইডেন মার্করাম। চলতি আসরে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মার্করাম।

Reneta

ক্লাসেনের পাশাপাশি ঝড় তুলেছেন জানসেনও। ৩৫ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ ওভারের প্রথম বলে ফিরে যান ক্লাসেন। ১২টি চার ও চারটি ছক্কায় ৬৭ বলে ১০৯ রান করেন তিনি।

ক্লাসেন ফেরার পর ফিরে যান জেরাল্ড কোয়েটজি। ৩ রান করেন তিনি। আর ৪২ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন জানসেন। তান্ডব চালানো ইনিংসটিতে ছিল তিনটি চার ও ছয়টি ছক্কার মার।

ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রিচি টপলে। গাস অ্যাটকিনসন ও আদিল রশিদ নেন দুটি করে উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ক্লাসেনজানসেনসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না: তারেক রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ক্যাম্পের বাইরে থাকা ১ হাজার রোহিঙ্গা যৌথ বাহিনীর হাতে আটক

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT